Sunday 08 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

এবার প্রথম সেশনে বাংলাদেশের সংগ্রহ ২ উইকেট

স্পোর্টস করেসপন্ডেন্ট
৮ নভেম্বর ২০২৬ ১২:২৪

সিলেট টেস্টের চতুর্থ দিনের প্রথম সেশনে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছে বাংলাদেশ। ব্যাট হাতে ওয়েস্ট ইন্ডিজের আগ্রাসী শুরুর পরও দুই উইকেট তুলে নিয়েছেন বাংলাদেশের স্পিনাররা। তবে রান তোলার গতিতে এগিয়ে ছিল সফরকারীরাই। ৩০ ওভারে ১২১ রান তুলে লাঞ্চ বিরতিতে গেছে ওয়েস্ট ইন্ডিজ। দ্বিতীয় ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের লিড বেড়ে দাঁড়িয়েছে ৯৮ রানে।

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে দিদিনের শুরুতে বিনা উইকেটে ৭ রান নিয়ে ব্যাট করতে নামে ওয়েস্ট ইন্ডিজ। দুই ওপেনার ব্রেন্ডন কিং ও জশুয়া ডা সিলভা শুরু থেকেই ইতিবাচক ব্যাটিং করেন। দ্রুত রান তোলেন ক্যারিবিয়ান ওপেনার ব্র্যান্ডন কিং। সফরকারীদের ওপেনিং জুটি ভাঙেন তাইজুল ইসলাম। তাঁর বলে এলবিডব্লিউ হয়ে ফেরেন ডা সিলভা। ৩৬ রান করেন এই ব্যাটার।

বিজ্ঞাপন

এরপর ব্রেন্ডন কিংয়ের সঙ্গে জুটি গড়েন তিনে নামা কেভিম হজ। কিং তুলে নেন টেস্ট ক্যারিয়ারের ষষ্ঠ অর্ধশতক। মিরপুর টেস্টের দ্বিতীয় ইনিংসে ৮১ রানে অপরাজিত থাকা এই ব্যাটার সিলেটেও আক্রমণাত্মক ব্যাটিংয়ে ফিফটি তুলে নেন। ফিফটির পর তার ইনিংস থামান মেহেদী হাসান মিরাজ।

অফ স্টাম্পের বাইরে মিরাজের করা বলটি ড্রিফট করে ভেতরে ঢুকে যায়। সামনের পায়ে এসে ডিফেন্স করতে চেয়েছিলেন কিং। কিন্তু বল ব্যাটের বাইরের কানায় লেগে স্লিপে নাজমুল হোসেন শান্তর হাতে জমা পড়ে। ৬১ রান করে ফিরতে হয় তাঁকে।

প্রথম সেশনে ৩০ ওভারে ১২১ রান তুলেছে সফরকারীরা, ওভারপ্রতি রান চারটিরও বেশি। সব মিলিয়ে টেস্টের চতুর্থ দিনের প্রথম সেশনটা ওয়েস্ট ইন্ডিজেরই বলতে হবে।

ওয়েস্ট ইন্ডিজ প্রথম ইনিংসে তোলে ৩৫৬ রান। পরে তাওহিদ হৃদয়ের অবিশ্বাস্য ডাবল সেঞ্চুরিতে বাংলাদেশের প্রথম ইনিংস থামে ৩৮৬ রানে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর