Sunday 08 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

কুষ্টিয়ায় ‘শয়তানের নিশ্বাস’ চক্রের ৬ সদস্য গ্রেফতার, স্বর্ণালংকার উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৮ নভেম্বর ২০২৬ ১৯:২৭ | আপডেট: ৮ নভেম্বর ২০২৬ ১৯:৪৫

গ্রেফতার ৬ ব্যক্তি।

কুষ্টিয়া: প্রতারণার মাধ্যমে মানুষের মূল্যবান সম্পদ হাতিয়ে নেওয়ার অভিযোগে ‘শয়তানের নিশ্বাস’ চক্রের ছয় সদস্যকে গ্রেফতার করেছে কুষ্টিয়া জেলা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে সোনার চেইন, আংটিসহ বিভিন্ন ধরনের স্বর্ণালংকার উদ্ধার করা হয়েছে।

শনিবার (৭ নভেম্বর) বিকেলে মেহেরপুরের গাংনী উপজেলার হোগলবাড়িয়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

রোববার (৮ নভেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহমুদ।

গ্রেফতার ব্যক্তিরা হলেন নাইম হোসেন, পারভীনা খাতুন, ইন্তদুল হক, তরিকুল ইসলাম, মিজানুর রহমান ও রেখা খাতুন। তারা সবাই গাংনী থানার হোগলবাড়িয়া এলাকার বাসিন্দা।

বিজ্ঞাপন

পুলিশ সুপার ফয়সাল মাহমুদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চক্রটির ছয় সদস্যকে গ্রেফতার করা হয়েছে। চক্রটি দীর্ঘদিন ধরে বিভিন্ন মানুষের সঙ্গে প্রতারণা করে মূল্যবান সম্পদ হাতিয়ে নিচ্ছিল বলে অভিযোগ রয়েছে।

তিনি আরও জানান, এ প্রতারণার সঙ্গে চক্রের অন্য কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেফতারে তদন্ত অব্যাহত রয়েছে।

বিজ্ঞাপন

ঢাবিতে সিরিজ ককটেল বিস্ফোরণ
৮ নভেম্বর ২০২৬ ১৯:৪৩

কপ ৩১: অঙ্গীকার বাস্তবায়ন হউক
৮ নভেম্বর ২০২৬ ১৯:৩৫

আরো

সম্পর্কিত খবর