ঢাকা: সেলস বিভাগ সিনিয়র অফিসার পদে জনবল নিয়োগের লক্ষ্যে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রানার মোটরস পিএলসি। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন আগামী ৮ ডিসেম্বর পর্যন্ত।
প্রতিষ্ঠানের নাম: রানার মোটরস পিএলসি
পদের নাম: সিনিয়র অফিসার
বিভাগ: সেলস
লোকবল নিয়োগ: ২২ জন
শিক্ষাগত যোগ্যতা: মার্কেটিং ও ম্যানেজমেন্টে বিবিএ
অন্যান্য যোগ্যতা: মাইক্রোসফট অফিস, ইআরপি (ERP) সফটওয়্যার ও ই-মেইল যোগাযোগ দক্ষতা
অভিজ্ঞতা: কমপক্ষে ২ থেকে ৫ বছর, তবে অভিজ্ঞতা না থাকলেও আবেদন করতে পারবেন আগ্রহীরা।
চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে
প্রার্থীর ধরন: শুধু পুরুষ
বয়সসীমা: ২৩ থেকে ৩০ বছর
কর্মস্থল: যেকোনো জায়গায়
বেতন: কোম্পানির নীতিমালা অনুযায়ী আকর্ষণীয় বেতন কাঠামো
অন্যান্য সুবিধা: টি/এ, প্রভিডেন্ট ফান্ড, মোবাইল বিল, পারফরম্যান্স বোনাস, বিমা, মুনাফার অংশ (প্রফিট শেয়ার), দুপুরের খাবার সুবিধা, প্রতি বছর ইনক্রিমেন্ট, বছরে ৩টি উৎসব বোনাস, গ্র্যাচুইটি ও অন্যান্য সুবিধাদি।
আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা এই ঠিকানায় আবেদন করতে ও বিস্তারিত জানতে পারবেন।
আবেদনের শেষ সময়: ০৮ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত।