Tuesday 10 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

গাজীপুরে আজমেরী পরিবহনের বাসে আগুন

স্টাফ করেসপন্ডেন্ট
৯ নভেম্বর ২০২৬ ২০:৪৩ | আপডেট: ৯ নভেম্বর ২০২৬ ২১:৪৫

গাজীপুরে আজমেরী পরিবহনের বাসে আগুন। ছবি: সংগৃহীত

ঢাকা: গাজীপুরের চন্দ্রায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দাঁড়িয়ে থাকা আজমেরী পরিবহনের যাত্রীবাহী একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণ করেছেন।

সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কালিয়াকৈর উপজেলার চন্দ্রা বাস স্টেশন এলাকার কাজলী ফার্মের পাশে এ ঘটনা ঘটে।

জানা যায়, এদিন সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ওই এলাকায় আজমেরী পরিবহনের বাসটিতে হঠাৎ আগুন দেখতে পান স্থানীয়রা। এ সময় আশপাশের লোকজন আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে ব্যর্থ হয়। খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন।

বিজ্ঞাপন

কালিয়াকৈর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তা তারিকুল ইসলাম বলেন, ‘আগুনের খবর পেয়ে ফায়ার ফায়টাররা গিয়ে আগুন নিয়ন্ত্রণ করেছে। আগুনে বাস পুড়ে গেছে। কীভাবে আগুনের ঘটনা ঘটেছে তা জানা যায়নি।’

সারাবাংলা/এমএইচ/পিটিএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর