Tuesday 10 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

মিয়ানমারে পাচারকালে ৭০ টন সিমেন্টসহ আটক ৫

স্টাফ করেসপন্ডেন্ট
১০ নভেম্বর ২০২৬ ১৮:৩৮

সিমেন্টসহ আটককৃতরা।

চট্টগ্রাম: চট্টগ্রামের পতেঙ্গায় মিয়ানমারে পাচারের সময় ৭০ টন সিমেন্টসহ পাঁচজনকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড (বিসিজি)। এ সময় পাচারকাজে ব্যবহৃত একটি কার্গো বোটও জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি বলেন, মঙ্গলবার সকাল ৭টার দিকে নগরীর পতেঙ্গা থানাধীন কর্ণফুলী চ্যানেলের ১৮ নম্বর ঘাটসংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে এসব সিমেন্ট জব্দ করা হয়। জব্দ করা সিমেন্টের আনুমানিক বাজারমূল্য ৯ লাখ ৮০ হাজার টাকা।

গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড আউটপোস্ট পতেঙ্গা একটি বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহজনক একটি কার্গো বোটে তল্লাশি চালিয়ে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে নেওয়া ৭০ হাজার কেজি সিমেন্ট উদ্ধার করা হয়। একই সঙ্গে পাঁচজন পাচারকারীকে আটক এবং বোটটি জব্দ করা হয়। আটক ব্যক্তিদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানানো হয়নি।

বিজ্ঞাপন

কোস্ট গার্ডের এ কর্মকর্তা আরও বলেন, জব্দ করা সিমেন্ট, পাচারকাজে ব্যবহৃত বোট ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন। চোরাচালান রোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর