Wednesday 11 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

১০ নভেম্বর ক্লাস-পরীক্ষা না নেওয়া শিক্ষকদের তথ্য চেয়েছে জবি প্রশাসন

জবি করেসপন্ডেন্ট
১১ নভেম্বর ২০২৬ ১৬:৩৪

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি)।

জবি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) বিভিন্ন বিভাগ ও ইনস্টিটিউটে গত ১০ নভেম্বর রুটিন অনুযায়ী ক্লাস ও পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে কি না, সে বিষয়ে তথ্য চেয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বুধবার (১১ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিনের সই করা এক অফিস আদেশে এ নির্দেশনা দেওয়া হয়।

একই সঙ্গে নির্ধারিত দায়িত্বে থেকেও কোনো শিক্ষক অনুপস্থিত ছিলেন কি না এবং অনুপস্থিত থাকলে যথাযথ নিয়মে ছুটি নিয়েছিলেন কি না, সে বিষয়েও বিস্তারিত তথ্য দিতে বলা হয়েছে।

নির্দেশনা অনুযায়ী, সংশ্লিষ্ট বিভাগগুলোর চেয়ারম্যান ও ইনস্টিটিউটের পরিচালকদের আগামী তিন কার্যদিবসের মধ্যে চাওয়া তথ্য বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কার্যালয়ে জমা দিতে হবে। উপাচার্যের নির্দেশক্রমে এ অফিস আদেশ জারি করা হয়েছে।

বিজ্ঞাপন