ভুটানের চতুর্থ রাজা জিগমে সিংয়ে ওয়াংচুকের ৭১তম জন্মবার্ষিকী উদযাপন করেছে ঢাকায় দেশটির দূতাবাস।
বুধবার (১১ নভেম্বর) এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে দূতাবাসের পক্ষ থেকে রাজার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সার্বিক মঙ্গল কামনা করা হয়েছে। একই সঙ্গে ভুটানের জনগণের সঙ্গে একাত্মতা প্রকাশ করে তার প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানানো হয়।
দূতাবাসে আয়োজিত অনুষ্ঠানের শুরুতে প্রদীপ প্রজ্বালন ও বিশেষ প্রার্থনা করা হয়। পরে কেক কেটে জন্মদিন উদযাপন করা হয়।
উল্লেখ্য, ভুটানের চতুর্থ রাজা জিগমে সিংয়ে ওয়াংচুক দেশটির আধুনিকায়ন ও গণতান্ত্রিক উত্তরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।