Thursday 12 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

চট্টগ্রামে ফ্লাইওভার থেকে পড়ে যুবকের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট
১২ নভেম্বর ২০২৬ ১১:৫৩

প্রতীকী ছবি।

চট্টগ্রাম: চট্টগ্রাম নগরীর টাইগারপাস এলাকায় ফ্লাইওভার থেকে পড়ে মেহেদী হাসান (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

বুধবার (১১ নভেম্বর) দিবাগত রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত মেহেদী হাসান নারায়ণগঞ্জ সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের শিয়াচর এলাকার বাসিন্দা। তিনি সুলতান শিকদার ও মমতাজ বেগমের ছেলে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ওসি) নুরুল আলম আশেক বলেন, ‘টাইগারপাস এলাকায় ফ্লাইওভার থেকে পড়ে গুরুতর আহত এক যুবককে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।’

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর