Thursday 12 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

রাজধানীর উত্তরায় সড়ক দুর্ঘটনায় নিহত ১

স্টাফ করেসপন্ডেন্ট
১২ নভেম্বর ২০২৬ ১২:৩৭

প্রতীকী ছবি।

ঢাকা: রাজধানীর উত্তরা আজমপুর মাজার রোডে সড়ক দুর্ঘটনায় শফিকুল ইসলাম (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১২নভেম্বর) ভোর ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় স্বজনরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক সকাল ৭টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

তার বাড়ি ঝিনাইদহ সদর উপজেলার আরাফপুর গ্রামে। বাবার নাম মৃত নিজাম উদ্দিন।

মৃত শফিকুল ইসলামের খালাশাশুড়ি রুবিয়া আক্তার জানান, শফিকুল ইসলামের গ্রামের বাড়ি ঝিনাইদহ সদর উপজেলার আরাফপুর গ্রামে। বাবার নাম মৃত নিজাম উদ্দিন। পেশায় কিছুই করতেন না। গ্রামের বাড়িতেই থাকতেন। এক ছেলে ও এক মেয়ের বাবা তিনি।

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘চোখের সমস্যার কারণে চিকিৎসা নিতে গতরাতে শফিকুলের সঙ্গে আমি আমার মেয়েকে নিয়ে ঢাকায় আসি। ঢাকায় আজমপুরে বাস থেকে নেমে সেখানে রাস্তা পার হচ্ছিলেন শফিকুল। তখন কোনো একটি যানবাহন তাকে ধাক্কা দিয়ে চলে যায়। দেখতে পেয়ে তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত বলে জানান।’

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. হাবিবুর রহমান বলেন, ‘মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। ঘটনাটি উত্তরা পশ্চিম থানা পুলিশ তদন্ত করছে।’

সারাবাংলা/এসএসআর/এআর
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর