Thursday 12 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

মালয়েশিয়ার অভিবাসন ব্যয় কত জানালেন প্রবাসী কল্যাণমন্ত্রী

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট
১২ নভেম্বর ২০২৬ ১৫:২১

প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী।

মালয়েশিয়ায় কর্মী পাঠাতে একজনের অভিবাসন ব্যয় সর্বোচ্চ ১ লাখ ৫৪ হাজার টাকা নির্ধারণ করেছে সরকার। একই সঙ্গে আগামী সপ্তাহের মধ্যে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর জন্য অনুমোদিত মেডিকেল সেন্টারগুলোর চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাজধানীর প্রবাসী কল্যাণ ভবনে সাংবাদিকদের এ তথ্য জানান প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী।

মন্ত্রী বলেন, সরকারি ব্যবস্থাপনায় মালয়েশিয়ায় যেতে একজন কর্মীর খরচ নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৪ হাজার টাকা।

তবে সংশ্লিষ্টদের কেউ কেউ সর্বোচ্চ ২ থেকে ৩ লাখ টাকা ব্যয়ের কথা বলছেন। নির্ধারিত খরচের মধ্যে কর্মী পাঠানো সম্ভব হলে তাদের এত ভোগান্তিতে পড়তে হতো না বলেও মন্তব্য করেন তিনি।

বিজ্ঞাপন

এদিকে সরকারি রিক্রুটিং এজেন্সি বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে সম্পূর্ণ বিনা খরচে মালয়েশিয়ায় ১০ হাজার কর্মী পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

এই উদ্যোগের অংশ হিসেবে প্রাথমিকভাবে মালয়েশিয়ার ডিএইচএল সাপ্লাই চেইন কোম্পানিতে ১১২ জন কর্মী নিয়োগের প্রক্রিয়া শুরু করেছে বোয়েসেল।

এ ছাড়া দেশটির পর্যটন, উৎপাদন ও সেবাযত্ন খাতে আরও ৫৫৮ কর্মী নিয়োগের আনুষ্ঠানিক চাহিদাপত্র পেয়েছে প্রতিষ্ঠানটি। সরকারের নির্ধারিত অভিবাসন ব্যয়ে কর্মী পাঠানো এবং বিনা খরচে নিয়োগের উদ্যোগ বাস্তবায়িত হলে মালয়েশিয়াগামী কর্মীদের আর্থিক চাপ ও ভোগান্তি কমবে বলে আশা করা হচ্ছে।

বিজ্ঞাপন

মেঘনা গ্রুপে চাকরি'র সুযোগ
১২ নভেম্বর ২০২৬ ১৪:৪০

আরো

সম্পর্কিত খবর