Thursday 12 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সিরাজগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনে আ. লীগের ৩ নেতা গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১২ নভেম্বর ২০২৬ ১৫:৩০

গ্রেফতারকৃতরা।

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের তিন নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (১১ নভেম্বর) রাতে জেলার বিভিন্ন স্থানে পৃথক অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, সিরাজগঞ্জ পৌরসভার শাহেদনগর ব্যাপারীপাড়া, চর রায়পুর ওয়াবদা এলাকা এবং সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নে অভিযান চালানো হয়। এ সময় তিনজনকে নিজ নিজ এলাকা থেকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন শাহেদনগর ব্যাপারীপাড়া এলাকার মৃত পানু ব্যাপারীর ছেলে ও জেলা মৎস্যজীবী লীগের সিনিয়র সহসভাপতি মো. খোকন ব্যাপারী (৪৮), চর রায়পুর ওয়াবদা এলাকার মৃত হবিবুর রহমান শেখের ছেলে ও ১৩ নম্বর ওয়ার্ড পৌর আওয়ামী লীগের সহসভাপতি মো. শাহ আলম (৫৩), সয়দাবাদ ইউনিয়নের সদানন্দপুর কড্ডা গ্রামের মো. সাইফুল ইসলামের ছেলে এবং ইউনিয়ন আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক মো. ফিরোজ হোসেন (৫০)।

বিজ্ঞাপন

সিরাজগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রাকিবুল হাসান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বৃহস্পতিবার গ্রেফতারকৃত তিনজনকে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আদালতে সোপর্দ করা হলে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়।

ওসি বলেন, ‘কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সহিংসতামূলক কর্মকাণ্ড ঠেকাতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। গত ১ থেকে ১২ নভেম্বর পর্যন্ত পরিচালিত অভিযানে এ-সংক্রান্ত ঘটনায় মোট ২০ জনকে গ্রেফতার করা হয়েছে।’

 

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর