Thursday 12 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

নোয়াখালীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ৩ কিশোর নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১২ নভেম্বর ২০২৬ ১৮:৩৪ | আপডেট: ১২ নভেম্বর ২০২৬ ২০:০১

চরজব্বর থানা।

নোয়াখালী: নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লেগে তিন কিশোর নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেল ৫টার দিকে উপজেলার কাঞ্চনবাজার থেকে চর হাসান ভূঁইয়ারহাট সড়কের বড়ো ব্রিজসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন পূর্ব চরবাটা ইউনিয়নের বেড়িবাঁধ এলাকার আদর্শ গ্রামের মো. আবু তাহেরের ছেলে মো. শাহাদাত হোসেন, একই উপজেলার হাজী গ্রামের শিউলী একরাম বাজার এলাকার মো. কামালের ছেলে মো. আব্দুল করিম (১৭) এবং পূর্ব চরবাটা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের রফিক উল্লার ছেলে মো. শামীম (২২)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পূর্ব চরবাটা স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী আব্দুল করিম ও ইটভাটার শ্রমিক শাহাদাতসহ তিন বন্ধু মোটরসাইকেলে করে কাঞ্চনবাজার থেকে ভূঁইয়ারহাট বাজারে যাচ্ছিল। পথে একটি নির্মাণাধীন ব্রিজ থেকে নামার সময় সড়কে ছড়িয়ে থাকা বালুতে পিছলে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারায়। এ সময় মোটরসাইকেলটি সড়কের পাশে থাকা একটি বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা খেলে তিন মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়।

বিজ্ঞাপন

পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে সুবর্ণচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুই কিশোরকে মৃত ঘোষণা করেন। আহত অপর কিশোরের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে সন্ধ্যা ৬টার দিকে সেও মারা যায়।

চরজব্বর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দুর্ঘটনায় তিন কিশোর নিহত হয়েছে।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর