Thursday 12 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

এমপি নুসরাতের বাসায় আগুন / মধ্যরাতে ফোন করেও ৩ মন্ত্রীকে পাননি ডেপুটি স্পিকার

সিনিয়র করেসপন্ডেন্ট
১২ নভেম্বর ২০২৬ ২০:০৩ | আপডেট: ১২ নভেম্বর ২০২৬ ২০:০৪

ডেপুটি স্পিকার কায়সার কামাল।

ঢাকা: কুষ্টিয়ায় সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাসায় অগ্নিকাণ্ডের পর জরুরি সহায়তা চাইতে গিয়ে বিপাকে পড়ার কথা জাতীয় সংসদে জানিয়েছেন ডেপুটি স্পিকার কায়সার কামাল।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সংসদে বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম ও স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের পর স্পিকারের আসনে বসে তিনি জানান, ঘটনার পর গভীর রাতে স্বরাষ্ট্র, আইন ও জ্বালানি মন্ত্রণালয়ের শীর্ষ দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের ফোন করেও কাউকে পাননি তিনি।

ডেপুটি স্পিকার বলেন, একজন সংসদ সদস্যের বাড়িতে এ ধরনের ঘটনা অত্যন্ত উদ্বেগের। মধ্যরাত ২টার দিকে ঘটনাটি জানার পর তিনি তাৎক্ষণিক সহায়তার জন্য প্রথমে স্বরাষ্ট্রমন্ত্রীকে ফোন করেন, কিন্তু তাকে ফোনে পাননি। এরপর আইনমন্ত্রীকে কল দিলেও যোগাযোগ করা সম্ভব হয়নি। পরবর্তীতে জ্বালানি প্রতিমন্ত্রীকে ফোন দেওয়া হলেও তিনিও সাড়া দেননি।

বিজ্ঞাপন

তবে দেরিতে হলেও বিষয়টি প্রশাসনের দৃষ্টিগোচর হয়েছে উল্লেখ করে কায়সার কামাল বলেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় বিষয়টি সামনে এসেছে এবং সংসদে এ নিয়ে আলোচনার সুযোগ দেওয়া হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী এরই মধ্যে ঘটনাটি তদন্তের কথা জানিয়েছেন।

তদন্ত শেষ না হওয়া পর্যন্ত সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানিয়ে ডেপুটি স্পিকার বলেন, তদন্ত শেষে প্রকৃত অপরাধীদের আইনের আওতায় আনা হয় কি না, সেটিই এখন দেখার বিষয়।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর