খুলনা: খুলনার রূপসায় মো. জাকির হোসেন (৪৩) নামের এক বিএনপি নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত ১০টার দিকে উপজেলার স্বল্পবাহিরদিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত জাকির হোসেন স্বল্পবাহিরদিয়া গ্রামের জলিল শেখের ছেলে। তিনি সদর ইউনিয়ন বিএনপির সার্চ কমিটির সদস্য।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে হেলমেট পরা কয়েকজন দুর্বৃত্তরা মোটরসাইকেলে করে এসে জাকির হোসেনকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পরে তারা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। গুলিবিদ্ধ অবস্থায় স্থানীয়রা তাঁকে উদ্ধার করে রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
রূপসা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুম খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তিনি পেশায় একজন ইট-বালু ব্যবসায়ী ছিলেন। তবে কী কারণে তাকে হত্যা করা হয়েছে, তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। মরদেহ উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।