Friday 13 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ঢাবিতে ১১ মেধাবী শিক্ষার্থীকে ‘অধ্যাপক সিতারা পারভীন পুরস্কার’ প্রদান

ঢাবি করেসপন্ডেন্ট
১৩ নভেম্বর ২০২৬ ০৮:৫৩

পুরষ্কারপ্রাপ্ত শিক্ষার্থীরা।

ঢাবি: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০২৪ সালের বিএসএস (সম্মান) পরীক্ষায় ভালো ফলাফল অর্জনের স্বীকৃতি হিসেবে ১১ মেধাবী শিক্ষার্থীকে ‘অধ্যাপক সিতারা পারভীন পুরস্কার’ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) অধ্যাপক মোজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম।

পুরস্কার প্রাপ্ত শিক্ষার্থীরা হলেন- তাশাহুদ আহমেদ রাফিম, অর্জিতা সূত্রধর, মো. আকতারুল ইসলাম, মো. তাহমিদুল আলম, নওশিন মুশতারী, সাদিয়া পারভীন অর্পা, সাদিয়া রহমান, সানজানা জেবিন ছোঁয়া, মো. ফাহিম হাসান মাহদী, অনুস্কা ব্যানার্জী ও আলী হাসান ওয়াহিদ।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম প্রয়াত অধ্যাপক ড. সিতারা পারভীনের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, তিনি ছিলেন বিশ্ববিদ্যালয়ের একজন সৎ, আন্তরিক ও নিবেদিতপ্রাণ শিক্ষক ও গবেষক। এ ধরনের পুরস্কার শিক্ষার্থীদের পড়াশোনায় অনুপ্রাণিত করার পাশাপাশি জ্ঞান, নৈতিকতা ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ হতে সহায়তা করবে। অধ্যাপক সিতারা পারভীনের আদর্শ ও মূল্যবোধ অনুসরণ করে সমৃদ্ধ ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে ভূমিকা রাখার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান তিনি।

গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক কাজী মোহাম্মদ মাহবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন সাংবাদিক কুররাতুল-আইন-তাহমিনা। অধ্যাপক সিতারা পারভীনের জীবনী তুলে ধরেন বিভাগের অধ্যাপক রোবায়েত ফেরদৌস ও সহযোগী অধ্যাপক শাওন্তী হায়দার।

উল্লেখ্য, অধ্যাপক ড. সিতারা পারভীন প্রাক্তন রাষ্ট্রপতি বিচারপতি শাহাবুদ্দীন আহমদের কন্যা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. আহাদুজ্জামান মোহাম্মদ আলীর স্ত্রী ছিলেন। ২০০৫ সালের ২৩ জুন যুক্তরাষ্ট্রে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তিনি নিহত হন। তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এ পুরস্কার দেওয়া হয়।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর