Monday 16 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

যুক্তরাজ্য সফরে চিফ হুইপের নেতৃত্বে জাতীয় সংসদের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল

সিনিয়র করেসপন্ডেন্ট
১৬ নভেম্বর ২০২৬ ১২:৫৪

জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি।

ঢাকা: কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশন বা সিপিএ ইউকের আমন্ত্রণে যুক্তরাজ্যের উদ্দেশে ঢাকা ছেড়েছে বাংলাদেশ জাতীয় সংসদের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল।

রোববার (১৫ নভেম্বর) রাত ১টায় জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনির নেতৃত্বে প্রতিনিধিদলটি ‘বাংলাদেশ ডেলিগেশন ভিজিট টু ওয়েস্টমিনস্টার’ শীর্ষক কর্মসূচিতে অংশ নিতে গত এমিরেটস এয়ারলাইন্সের ইকে ৫৮৫ ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। সোমবার জাতীয় সংসদ সচিবালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।  

প্রতিনিধিদলের অন্য সদস্যদের মধ্যে রয়েছেন জাতীয় সংসদের হুইপ মো. আখতারুজ্জামান মিয়া এবং পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি জহরত আদিব চৌধুরী। এ ছাড়া সংসদ সদস্যদের মধ্যে রয়েছেন মো. সেলিমুজ্জামান মোল্যা, মো. মতিয়ার রহমান, আব্দুল্লাহ আল আমিন, সাকিলা ফারজানা, সানসিলা জেবরিন এবং মারদিয়া মমতাজ। প্রতিনিধিদলের সফরসঙ্গী হিসেবে রয়েছেন জাতীয় সংসদের স্পিকারের একান্ত সচিব এ. বি. এম. রওশন কবীর।

বিজ্ঞাপন

সংসদ সচিবালয় জানায়, ১৬ থেকে ২০ নভেম্বর পর্যন্ত যুক্তরাজ্য পার্লামেন্টে অনুষ্ঠিতব্য এই সফরে দুই দেশের সংসদীয় সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে বিস্তারিত আলোচনা হবে। পাশাপাশি সফরে সংসদীয় কমিটি ব্যবস্থা, আধুনিক আইন প্রণয়ন প্রক্রিয়া এবং সংসদীয় নজরদারি কার্যক্রম নিয়ে উভয় দেশের প্রতিনিধিদের মধ্যে অভিজ্ঞতা বিনিময় করা হবে। এই সফরের মাধ্যমে বাংলাদেশ ও যুক্তরাজ্যের সংসদীয় প্রতিষ্ঠানগুলোর মধ্যকার পারস্পরিক সহযোগিতা ও অংশীদারত্ব আরও সুদৃঢ় হবে বলে আশা প্রকাশ করা হচ্ছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর