Monday 16 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

মধ্যপ্রাচ্যে ৩য় বিমানবাহী রণতরী ও সেনা পাঠাল যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক
১৬ নভেম্বর ২০২৬ ১২:৩২ | আপডেট: ১৬ নভেম্বর ২০২৬ ১২:৩৫

উভচর আক্রমণকারী জাহাজ ইউএসএস বক্সার। ছবি: আরব নিউজ

মধ্যপ্রাচ্যে তৃতীয় একটি বিমানবাহী রণতরী ও অতিরিক্ত মেরিন সেনা পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। এতে অঞ্চলটিতে আরও ৯ হাজার থেকে ১০ হাজার মার্কিন সেনা যুক্ত হবে।

মধ্যবর্তী নির্বাচনের পর এ হামলা চালানো হতে পারে সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল-এর বরাতে জানা গেছে।

বিমানবাহী রণতরী, যুদ্ধবিমান, মেরিন সেনা ও নৌসদস্যরা নভেম্বরের শেষ নাগাদ মধ্যপ্রাচ্যে পৌঁছাবে। ট্রাম্প সম্প্রতি জানিয়েছেন, নভেম্বরেই ইরানে আবারও বোমা হামলা শুরুর প্রত্যাশা করছেন তিনি।

রোববার (১৫ নভেম্বর) ক্যালিফোর্নিয়ার সান দিয়েগোতে নিজ ঘাঁটি ছেড়েছে বিমানবাহী রণতরি ইউএসএস থিওডোর রুজভেল্ট। এটি নির্ধারিত সামরিক মোতায়েনের অংশ হিসেবে যাত্রা করেছে। অন্যদিকে, তিনটি উভচর যুদ্ধজাহাজ নিয়ে গঠিত ইউএসএস মাকিন আইল্যান্ড অ্যাম্ফিবিয়াস রেডি গ্রুপ সোমবার (১৬ নভেম্বর) মধ্যপ্রাচ্যের উদ্দেশে রওনা হয়েছে। এই বহরে রয়েছে ১৩তম মেরিন এক্সপেডিশনারি ইউনিটের সেনাসদস্যরা।

বিজ্ঞাপন

বর্তমানে মধ্যপ্রাচ্যে অবস্থান করছে দুটি মার্কিন বিমানবাহী রণতরী- ইউএসএস জর্জ এইচ ডব্লিউ বুশ ও ইউএসএস জর্জ ওয়াশিংটন। রুজভেল্ট পৌঁছানোর পরও জর্জ ওয়াশিংটন ওই অঞ্চলে অবস্থান করলে সেখানে একসঙ্গে তিনটি বিমানবাহী রণতরী মোতায়েন থাকবে।

এর আগে ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া যুক্তরাষ্ট্র ও ইরানের সংঘাত সাময়িকভাবে বন্ধ করতে দুই দেশ একটি যুদ্ধবিরতিতে পৌঁছেছিল। তবে সেই যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার পর থেকে দুই পক্ষের মধ্যে থেমে থেমে সংঘর্ষ চলছে।

বুশ ও ওয়াশিংটন ছাড়াও ইউএসএস বক্সার অ্যাম্ফিবিয়াস রেডি গ্রুপের কয়েকটি যুদ্ধজাহাজ বর্তমানে মধ্যপ্রাচ্যে রয়েছে। চলতি সপ্তাহে যাত্রা করা যুদ্ধজাহাজগুলোর অতিরিক্ত সেনাসদস্য যোগ হলে অঞ্চলটিতে মার্কিন সেনার সংখ্যা ৫০ হাজার ছাড়াবে বলে জানিয়েছেন এক কর্মকর্তা।

তবে ইউএসএস জর্জ ওয়াশিংটন মধ্যপ্রাচ্য ছেড়ে জাপানে নিজ ঘাঁটিতে ফিরে যেতে পারে। সে ক্ষেত্রে অঞ্চলটিতে মার্কিন বিমানবাহী রণতরীর সংখ্যা আবারও দুটি হবে।

এদিকে, এ বিষয়ে হোয়াইট হাউস ও পেন্টাগনের মুখপাত্ররা কোনো মন্তব্য করেননি।

সারাবাংলা/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর