Monday 16 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

পুঁজিবাজারে লেনদেন বাড়ল ৬০ কোটি টাকা

সিনিয়র করেসপন্ডেন্ট
১৬ নভেম্বর ২০২৬ ১৬:৪০

– কোলাজ প্রতীকী ছবি : সংগৃহীত

ঢাকা:  সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (১৬ নভেম্বর) পুঁজিবাজারে সূচকের উত্থানের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ও অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন বেড়েছে।

এদিন ডিএসই-তে ৭৯৮ কোটি এবং সিএসইতে ১৩ কোটি টাকার লেনদেন হয়েছে। আগের কর্মদিবসে লেনদেনের পরিমাণ ছিল ৭৩৯ কোটি ২৩ লাখ টাকা। সেই হিসাবে এক দিনের ব্যবধানে ডিএসইতে লেনদেন বেড়েছে প্রায় ৬০ কোটি টাকা।

ডিএসই ও সিএসই সূত্রে এতথ্য জানা গেছে।

বাজার পর্যালোচনায় দেখা যায়, সোমবার ডিএসই প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ২ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৪৬৩ পয়েন্টে অবস্থান করছে। অন্য দুই সূচকের মধ্যে শরিয়াহ সূচক ৪ পয়েন্ট বেড়ে এবং ডিএসই-৩০ সূচক ১ পয়েন্ট কমে যথাক্রমে ১০৬৮ ও ২০৭৫ পয়েন্টে অবস্থান করছে।

বিজ্ঞাপন

এ দিন ডিএসই-তে ৭৯৮ কোটি ৭৩ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবসের চেয়ে ৫৯ কোটি টাকার লেনদেন বেড়েছে।

আগের দিন ডিএসই-তে ৭৩৯ কোটি ২৩ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছিল।
সোমবার ডিএসইতে ৩৭৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের লেনদেন হয়েছে। এগুলোর মধ্যে দাম বেড়েছে ১১৮টি কোম্পানির, কমেছে ২০২টি এবং অপরিবর্তিত রয়েছে ৫৮টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের দর।

এদিন লেনদেনের শীর্ষে থাকা ১০ প্রতিষ্ঠান হলো: মালেক স্পিনিং, এনভয় টেক্সটাইল, শাহজিবাজার পাওয়ার, মতিন স্পিনিং, বারাকা পাওয়ার, আইপিডিসি, বেক্সিমকো লিমিটেড, বেক্সিমকো ফার্মা, শাইনপুকুর সিরামিক ও ব্র্যাক ব্যাংক।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৪৭ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ৬৫০ পয়েন্টে অবস্থান করছে। এদিন সিএসইতে হাত বদল হওয়া ১৬৬টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ৭৬টির, কমেছে ৭২টি এবং অপরিবর্তিত রয়েছে ১৮টির কোম্পানির শেয়ার দর।

সোমবার সিএসই-তে ১৩ কোটি ৮ লাখ টাকার শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। যা আগের দিনের চেয়ে ২ কোটি টাকার লেনদেন বেড়েছে। আগের দিন সিএসইতে লেনদেন হয়েছিল ১১ কোটি ৮ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছিল।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর