Monday 16 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ছবির গল্প / ধানের শিষে শিশির বিন্দু…

শ্যামল নন্দী, স্টাফ ফটোকরেসপন্ডেন্ট
১৬ নভেম্বর ২০২৬ ১৬:২৮

‘দেখা হয় নাই চক্ষু মেলিয়া/ ঘর হতে শুধু দুই পা ফেলিয়া/একটি ধানের শিষের উপরে/ একটি শিশির বিন্দু’- রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতার এই পংক্তিগুলোর মতো প্রকৃতিতে শীতের আগমনী বার্তা। ফসলের খেতসহ ঘাসে শিশির বিন্দু এঁকে দিচ্ছে শীতের চিহ্ন। দিনে রোদ আর গরম থাকলেও শেষরাত ও ভোরে হালকা হিমেল হাওয়া ও কুয়াশার চাদর বলে দিচ্ছে শীত আসদে দেরি নাই। সম্প্রতি চট্টগ্রামের ফটিকছড়ির বারমাসিয়া গ্রামে ধানের ডগায় জমা শিশির বিন্দুর ছবিগুলো ফ্রেমবন্দি করেছেন সারাবাংলার স্টাফ ফটোকরেসপন্ডেন্ট শ্যামল নন্দী।

সারাবাংলা/পিটিএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর