Tuesday 17 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

রাষ্ট্রপতির কাছে সুপ্রিম কোর্টের প্রতিবেদন পেশ প্রধান বিচারপতির

সিনিয়র করেসপন্ডেন্ট
১৭ নভেম্বর ২০২৬ ১৮:১৭

-ছবি : সংগৃহীত

ঢাকা: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে বাংলাদেশ সুপ্রিম কোর্টের ‘বার্ষিক প্রতিবেদন-২০২৫’ আনুষ্ঠানিকভাবে পেশ করেছেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী।

মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে বঙ্গভবনে প্রধান বিচারপতির নেতৃত্বে সুপ্রিম কোর্টের বার্ষিক প্রতিবেদন সম্পাদনা কমিটির সদস্যরা রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করে এই প্রতিবেদন হস্তান্তর করেন। রাষ্ট্রপতির প্রেস উইং থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

প্রতিবেদন পেশ করার সময় প্রধান বিচারপতির সঙ্গে সুপ্রিম কোর্টের বার্ষিক প্রতিবেদন সম্পাদনা কমিটির চেয়ারম্যান ও আপিল বিভাগের বিচারপতি আশফাকুল ইসলাম উপস্থিত ছিলেন। এ ছাড়া কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে আপিল বিভাগের বিচারপতি রেজাউল হক এবং হাইকোর্ট বিভাগের বিচারপতি কে. এম. হাফিজুল আলম, বিচারপতি বজলুর রহমান, বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি বশির উল্লাহ এ সময় উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

সাক্ষাৎকালে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী বার্ষিক প্রতিবেদনের উল্লেখযোগ্য দিকগুলো এবং দেশের বিচার বিভাগের সার্বিক কার্যক্রম ও অগ্রগতি সম্পর্কে রাষ্ট্রপতিকে বিস্তারিতভাবে অবহিত করেন। রাষ্ট্রপতি প্রতিবেদনটি গ্রহণ করেন এবং বিচার বিভাগের কার্যক্রমের বিষয়ে খোঁজখবর নেন।

অনুষ্ঠানে রাষ্ট্রপতির কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে রাষ্ট্রপতির সামরিক সচিব, সচিব ও প্রেস সচিব উপস্থিত ছিলেন। পাশাপাশি সুপ্রিম কোর্ট প্রশাসনের পক্ষ থেকে হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার মোহাম্মদ নুরুল আমিন বিপ্লব উপস্থিত ছিলেন। প্রতিবছর সাংবিধানিক বাধ্যবাধকতা ও প্রথা অনুযায়ী সুপ্রিম কোর্টের সার্বিক কার্যক্রমের বিবরণী সংবলিত এই বার্ষিক প্রতিবেদন রাষ্ট্রপতির কাছে পেশ করা হয়।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর