Tuesday 17 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

‎৯০ দিনের মধ্যে কিশোরগঞ্জ-৩ আসনের উপনির্বাচন

সিনিয়র করেসপন্ডেন্ট
১৭ নভেম্বর ২০২৬ ১৭:৫৭

নির্বাচন কমিশন (ইসি)

‎ঢাকা: কিশোরগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ড. মুহাম্মদ ওসমান ফারুকের পদত্যাগের কারণে এ আসনে ৯০ দিনের মধ্যে নির্বাচন আয়োজন করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ।
‎
‎বুধবার (১৭ নভেম্বর) গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন তিনি।
‎
‎তিনি জানান, আইনের বাধ্যবাধকতা আছে ৯০ দিনের মধ্যে নির্বাচন আয়োজন করার। আমরা ৯০ দিনের মধ্যে কিশোরগঞ্জ-৩ আসনের উপনির্বাচন আয়োজন করব।

‎এর আগে, শারীরিক অসুস্থতার কারণে কিশোরগঞ্জ-৩ আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য ওসমান ফারুক জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের কাছে ই-মেইলে পদত্যাগপত্র পাঠান। পরে বিকেলে সংসদ সচিবালয় কিশোরগঞ্জ-৩ আসন শূণ্য ঘোষণা করে গেজেট প্রকাশ করে।

বিজ্ঞাপন

উল্লেখ্য, অসুস্থতার কারণে দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন ওসমান ফারুক। ত্রয়োদশ জাতীয় সংসদ গঠনের পর অন্তর্বর্তীকালীন সরকারের সময় জারি করা ১৩৩টি অধ্যাদেশ যাচাই-বাছাই করতে গঠিত সংসদীয় বিশেষ কমিটির সদস্য ছিলেন ওসমান ফারুক।

‎এ ছাড়া গত ১ জুলাই জাতীয় সংসদে ‘ককাস অব আমেরিকা ইন দ্য ন্যাশনাল পার্লামেন্ট অব বাংলাদেশ’ নামে ১০ সদস্যের একটি বহুদলীয় সংসদীয় ককাস গঠন করা হয়। ওই কমিটির সভাপতি ছিলেন তিনি।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর