Tuesday 17 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সুন্দরবনে অভিযান চালিয়ে বিপুল অস্ত্র-গুলি উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৭ নভেম্বর ২০২৬ ১৮:২২ | আপডেট: ১৭ নভেম্বর ২০২৬ ১৮:৩৫

উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ।

বাগেরহাট: সুন্দরবনে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে কোস্ট গার্ড পশ্চিম জোন সদর দফতরের মুখপাত্র লেফটেন্যান্ট এম. এইচ. রিফাত প্রেস ব্রিফিং করে এ তথ্য জানান।

তিনি বলেন, সুন্দরবনের সক্রিয় সকল বনদস্যু বাহিনী নির্মূল এবং উপকূলীয় অঞ্চলে নিরাপত্তা নিশ্চিতকরণের লক্ষ্যে বাংলাদেশ কোস্ট গার্ডের নেতৃত্বে ‘অপারেশন রিস্টোর পিস ইন সুন্দরবন’ এবং ‘অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’ নামে দু’টি বিশেষ অভিযান চলমান রয়েছে।

এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, একটি দস্যু দল ডাকাতির উদ্দেশ্যে সুন্দরবনের শিবসা নদীর শরবতখালী খাল-সংলগ্ন এলাকায় বনের গহীনে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ মজুদ করে রেখেছে।

বিজ্ঞাপন

প্রাপ্ত তথ্যের ভিত্তিতে মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ১০টায় কোস্ট গার্ড উক্ত এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযান চলাকালীন উক্ত এলাকায় তল্লাশি চালিয়ে অভিনব কায়দায় লুকায়িত অবস্থায় ১০টি একনলা বন্দুক, দুইটি এয়ারগান, দুইটি দেশীয় ওয়ান শুটার, চারটি একনলা বন্দুকের পাইপ, ৫৫ রাউন্ড তাজা কার্তুজ, ৩২ রাউন্ড ফাঁকা কার্তুজ, ১৭২ রাউন্ড এয়ারগানের গোলা ও দুইটি ওয়াকিটকি সেট উদ্ধার করা হয়। এ ছাড়া দস্যুদলকে শনাক্ত ও আটকের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি জোরদারের পাশাপাশি টহল কার্যক্রম বৃদ্ধি করা হয়েছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর