Wednesday 18 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

‘লিম্বো’ সিনেমায় জুটি বাঁধছেন রাজ ও বুবলী!

এন্টারটেইনমেন্ট ডেস্ক
১৮ নভেম্বর ২০২৬ ১৭:০২

‘দেয়ালের দেশ’ সিনেমার পর আর একসঙ্গে দেখা যায়নি শরিফুল রাজ ও শবনম বুবলীকে। এবার তানিম রহমান অংশুর নতুন সিনেমা ‘লিম্বো’-তে এই জুটির ফেরার গুঞ্জন উঠেছে।

তবে বিষয়টি নিয়ে এখনই কোনো মন্তব্য করতে রাজি হননি নির্মাতা অংশু। তিনি জানান, আনুষ্ঠানিক ঘোষণার আগে এ বিষয়ে কিছু বলবেন না। অন্যদিকে, এ প্রসঙ্গে জানার জন্য বুবলীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি।

এর আগে গতকাল ১৭ নভেম্বর শরিফুল রাজের জন্মদিনে ‘লিম্বো’ সিনেমায় তাঁর যুক্ত হওয়ার খবরটি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেন পরিচালক। ফেসবুকে ছবি শেয়ার করে অংশু এবং রাজ দুজনেই একে মহাকাশের পথে এক অনিঃশেষ যাত্রা ও দর্শকের জন্য অনন্য অভিজ্ঞতা হিসেবে উল্লেখ করেন।

বিজ্ঞাপন

‘লাপাতা লেডিস’-খ্যাত বিপ্লব গোস্বামীর যুক্ত হওয়া এই সিনেমাটির শুটিং আগামী বছর শুরু হওয়ার কথা রয়েছে। ভিন্নধর্মী গল্পের এই সিনেমায় প্রযুক্তিগত নানা বিষয়ের পাশাপাশি গল্পের প্রয়োজনে দেশের বাইরেও কিছু অংশের চিত্রায়ণ করা হবে।

সারাবাংলা/এফএন/এএসজি
বিজ্ঞাপন

বরিশাল আদালতের বিচারক নিখোঁজ
১৮ নভেম্বর ২০২৬ ১৫:৫৭

আরো

সম্পর্কিত খবর