Wednesday 18 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

পল্লবীর সাগুফতায় বাসে আগুন

স্টাফ করেসপন্ডেন্ট
১৮ নভেম্বর ২০২৬ ১৮:৩১

সাগুফতায় ট্রাস্ট পরিবহনের বাসটি আগুন দেয় দুর্বৃত্তরা। ছবি: সংগৃহীত

ঢাকা: রাজধানীর পল্লবী থানার সাগুফতা ফুডকার্টের সামনে ট্রাস্ট পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

বুধবার (১৮ নভেম্বর) বিকেল ৫টার দিকে এ ঘটনা ঘটে। পল্লবী থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ হাসিবুল বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘ট্রাস্ট পরিবহনের একটি বাস রাস্তার পাশে দাঁড় করিয়ে কাজ করানো হচ্ছিল। এ সময় দুর্বৃত্তরা বাসের পেছনের সিটে আগুন ধরিয়ে পালিয়ে যায়।’

হাসিবুল বলেন, ‘পরে ঘটনাস্থলে থাকা বাসের কর্মচারী ও স্থানীয় লোকজনের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এতে বাসটির কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।’ অজ্ঞাত ব্যক্তিরা বাসটিতে আগুন ধরিয়ে দেয় বলে প্রাথমিকভাবে জানা গেছে।

বিজ্ঞাপন
সারাবাংলা/এমএইচ/পিটিএম
বিজ্ঞাপন

পল্লবীর সাগুফতায় বাসে আগুন
১৮ নভেম্বর ২০২৬ ১৮:৩১

নতুন পরিচয়ে নায়িকা শবনম বুবলী
১৮ নভেম্বর ২০২৬ ১৮:৩০

আরো

সম্পর্কিত খবর