Wednesday 18 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

জুরাইনে রুমে পড়ে ছিল যুবকের অর্ধগলিত মরদেহ

স্টাফ করেসপন্ডেন্ট
১৮ নভেম্বর ২০২৬ ১৯:০৯

মরদেহ। প্রতীকী ছবি

ঢাকা: রাজধানীর কতমতলীর জুরাইনের একটি বাসা থেকে জনি (২৯) নামে এক রিকশাচালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার । কয়েকদিন আগে তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ।

বুধবার (১৮ নভেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে কদমতলী পূর্ব-জুরাইন মদিনা মসজিদ রোডের বাসা থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। এর পর ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়।

জনির ভায়রা সুজন জানান, জনিদের স্থানীয় বাড়ি দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ মিরেরবাগ বালুরচর এলাকায়। বর্তমানে পূর্ব জুরাইনের ওই বাসায় স্ত্রী রোকেয়া ও চার বছরের মেয়েকে নিয়ে ভাড়া থাকতেন।

কদমতলী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আলআমিন খান জানান, এক সপ্তাহ আগে স্ত্রী চার বছরের মেয়েকে নিয়ে কাঁচপুর বাবার বাড়ি চলে যায়। আজ সকাল থেকে জনির ফোন বন্ধ পেয়ে জুরাইনের বাসায় আসে তার স্ত্রী ও স্বজনরা। এরপর বাসার রুম তালাবদ্ধ দেখে জানালার ফাঁক দিয়ে দেখে মেঝেতে পড়ে আছেন তিনি। এরপর জরুরি সেবা ট্রিপল নাইনে ফোন দেয়।

বিজ্ঞাপন

এসআই আরও জানান, পরে জুরাইনের ওই বাসার ৫ম তলার একটি রুমের তালা ভেঙে জনির অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়। জনির শরীরের বিভিন্ন জায়গায় ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। রুমের ভেতরে একটি রক্তমাখা কেচি ও ইয়াবা সেবনের সরঞ্জাম পাওয়া গেছে।

আলআমিন খান জানান, ধারণা করা হচ্ছে, দুই থেকে তিন দিন আগে মাদক সেবন নিয়ে দ্বন্ধে জনিকে খুন করে কেউ। এর পর রুমের বাইরে তালাবদ্ধ করে রেখে যায়। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। আসামি ধরার জন্য মাঠে কাজ করছে পুলিশ।

সারাবাংলা/এসএসআর/পিটিএম
বিজ্ঞাপন

পল্লবীর সাগুফতায় বাসে আগুন
১৮ নভেম্বর ২০২৬ ১৮:৩১

আরো

সম্পর্কিত খবর