Thursday 19 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

গুঁড়ি গুঁড়ি বৃষ্টি ও কুয়াশায় ঢাকার শীতের আমেজ

সিনিয়র করেসপন্ডেন্ট
১৯ নভেম্বর ২০২৬ ১১:৩০

ছবি: সংগৃহীত।

ঢাকা: ভোর থেকেই মেঘলা আকাশ আর গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাজধানী ঢাকায় শীতের আমেজ ছড়িয়ে পড়েছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল থেকে শুরু হওয়া এই বৃষ্টিতে নগরীর চিরচেনা রূপ কিছুটা বদলে গেছে।

সকাল সাড়ে ১০টা পেরিয়ে গেলেও সূর্যের দেখা মেলেনি, বরং পুরো শহর ঢাকা রয়েছে হালকা কুয়াশা আর মেঘের চাদরে।

বাংলা পঞ্জিকায় আজ ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ এবং চলছে হেমন্তকাল। কার্তিক ও অগ্রহায়ণ-এই দুই মাস নিয়ে হেমন্ত ঋতু। গত কার্তিক মাস থেকেই হেমন্তের যাত্রা শুরু হলেও প্রকৃতিতে শীতের তেমন কোনো ছাপ ছিল না। বাংলা পঞ্জিকার হিসাব অনুযায়ী, অগ্রহায়ণের শুরুতেই শীতের আমেজ আরও স্পষ্ট হওয়ার কথা থাকলেও এবার শুরুতে সেই মাত্রাটা ছিল হালকা। তবে আজকের এই গুঁড়ি গুঁড়ি বৃষ্টি যেন সেই হিসাবের খাতায় শীতের অনুভূতিকে আরও কিছুটা জোরালো করে দিল।

বিজ্ঞাপন

সকাল থেকেই কর্মব্যস্ত নগরবাসীকে দেখা গেছে ভিন্ন চিত্রে। অফিসগামী মানুষ ও শিক্ষার্থীরা ছাতা মাথায় দিয়ে, গায়ে হালকা শীতের পোশাক বা চাদর জড়িয়ে রাস্তায় বের হয়েছেন। বৃষ্টির কারণে সকালের দিকে সড়কে যানবাহনের গতি কিছুটা ধীর হলেও কুয়াশা ও বৃষ্টির ছোঁয়ায় নগরজীবনে এক ধরনের স্নিগ্ধতা তৈরি হয়েছে। তাপমাত্রা হঠাৎ কমে যাওয়ায় সর্দি-কাশি ও ঠান্ডাজনিত রোগের বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা।

আবহাওয়া অধিদফতরের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২১ ডিগ্রি সেলসিয়াস। দুপুর পর্যন্ত আকাশ মেঘলা থাকার পাশাপাশি হালকা বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই বৃষ্টির প্রভাবে দিনের তাপমাত্রা সর্বোচ্চ ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যেতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অফিস।

বিজ্ঞাপন

বিষাক্ত বাতাসে শীর্ষে ঢাকা 
১৯ নভেম্বর ২০২৬ ১০:৫৫

আরো

সম্পর্কিত খবর