খুলনা: খুলনায় বিএনপির ব্যানারে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে নগরীর শিববাড়ি মোড়ের গোলচত্বরে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বেলা সাড়ে ১১টার দিকে হেলমেট পরে মোটরসাইকেলযোগে আসা দুই দুর্বৃত্ত বিএনপির ব্যানারে আগুন দেয়। উপস্থিত পুলিশ কিছু বুঝে ওঠার আগে দুর্বৃত্তরা মোটরসাইকেল চালিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।
সোনাডাঙ্গা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করা হচ্ছে। দ্রুত তাদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।’