Thursday 19 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ঝালকাঠিতে ট্রলি উলটে নিহত ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৯ নভেম্বর ২০২৬ ১৩:৩৮

প্রতীকী ছবি। ছবি: সারাবাংলা

‎‎বরিশাল: ঝালকাঠির নলছিটিতে মালবাহী ট্রলি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উলটে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দু’জন গুরুতর আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে ঝালকাঠি-নলছিটি আঞ্চলিক মহাসড়কের ষাটপাকিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।

‎নিহত ফোরকান গাজী (৩৫) ঝালকাঠি সদর উপজেলার পোনাবালিয়া ইউনিয়নের দেউরী এলাকার মর্তুজা গাজীর ছেলে।
‎
‎স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, সকালে একটি ট্রলি ঝালকাঠি-নলছিটি আঞ্চলিক মহাসড়ক দিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উলটে যায়। এতে ট্রলিতে থাকা ব্যক্তিরা ছিটকে পড়লে ঘটনাস্থলেই ফোরকান গাজী নিহত হন। দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে। তারা আহত দু’জনকে উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে পাঠায়।

বিজ্ঞাপন

‎নলছিটি থানার অফিসার ইনচার্জ (ওসি) তৌহিদুজ্জামান সোহাগ বলেন, ‘খবর পেয়ে দুর্ঘটনায় নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’

সারাবাংলা/এআর
বিজ্ঞাপন

ঝালকাঠিতে ট্রলি উলটে নিহত ১
১৯ নভেম্বর ২০২৬ ১৩:৩৮

খুলনায় বিএনপির ব্যানারে আগুন
১৯ নভেম্বর ২০২৬ ১৩:৩৩

আরো

সম্পর্কিত খবর