ঢাকা: পাঁচ ধাপে মোট ৪ হাজার ২৯০টি ইউনিয়ন পরিষদে (ইউপি) নির্বাচনের তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেন সই করা এ সংক্রান্ত তালিকা প্রকাশ করা হয়।
ইসির তথ্য অনুযায়ী, প্রথম ধাপে আগামী ২১ জানুয়ারি ১ হাজার ২৬ ইউপিতে ভোট হবে। এ ক্ষেত্রে জেলা নির্বাচন কর্মকর্তারা নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচনের তফশিল ঘোষণা করবেন।
ইসির ঘোষিত রোডম্যাপ অনুযায়ী, প্রথম ধাপের ভোট অনুষ্ঠিত হবে ২১ জানুয়ারি, দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ মে এবং পঞ্চম ধাপে ২৭ মে।
প্রকাশিত তালিকা অনুযায়ী, প্রথম ধাপে ২১ জানুয়ারি ১ হাজার ৪২টি, দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি ১ হাজার ৬৯টি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল ১ হাজার ২৪টি, চতুর্থ ধাপে ১৩ মে, ৮১৩টি এবং পঞ্চম ধাপে ২৭ মে ৩৮৪টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে।
তালিকা দেখুন এখানে-
পাঁচ ধাপে ৪২৯০ ইউপিতে নির্বাচন, তালিকা প্রকাশ
সিনিয়র করেসপন্ডেন্ট
১৯ নভেম্বর ২০২৬ ১৮:৪৪
১৯ নভেম্বর ২০২৬ ১৮:৪৪
সারাবাংলা/এনএল/এসএস