Tuesday 22 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

জবির বিশেষ বৃত্তির তালিকা প্রকাশ

জবি করেসপন্ডেন্ট
২২ জানুয়ারি ২০২৬ ২৩:৫৭

জগন্নাথ বিশ্ববিদ্যালয়।ফাইল ছবি

ঢাকা: জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) সম্পূরক (বিশেষ) বৃত্তির তালিকা প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিনের সই করা এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

প্রকাশিত তালিকা অনুযায়ী, ২০১৯–২০ থেকে ২০২৩–২৪ শিক্ষাবর্ষের মোট ৮ হাজার ৩৩০ জন শিক্ষার্থী সম্পূরক বৃত্তির আওতায় অন্তর্ভুক্ত হয়েছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রশাসন প্রকাশিত দ্বিতীয় তালিকায় আরও ১ হাজার ৯৮৯ জন শিক্ষার্থীকে অন্তর্ভুক্ত করেছে। এ তালিকার শিক্ষার্থীরাও পর্যায়ক্রমে বৃত্তির সুবিধা পাবেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বৃত্তির দ্বিতীয় কিস্তিতে ২০তম ব্যাচের শিক্ষার্থীরা আবাসন বৃত্তির আওতায় আনা হবে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আজ ঢাকার বাতাস ‘সহনীয়’
২২ সেপ্টেম্বর ২০২৬ ১০:০০

বজ্রপাতসহ ভারী বৃষ্টির পূর্বাভাস
২২ সেপ্টেম্বর ২০২৬ ০৯:৫২

আরো

সম্পর্কিত খবর