Thursday 19 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

কাজ নেই, ভেঙেছে শরীর! শরদ কাপুরের পাশে বলিউড তারকারা

এন্টারটেইনমেন্ট ডেস্ক
১৯ নভেম্বর ২০২৬ ১৯:০২

একসময় বলিউডে নিজের অভিনয়ের দাপটে পর্দা কাঁপাতেন যিনি, আজ সেই অভিনেতা শরদ কাপুর চরম আর্থিক ও শারীরিক সংকটের মুখে। হাতে একেবারেই কাজ নেই, তার ওপর শরীর-স্বাস্থ্য ভেঙে এমনই শীর্ণকায় চেহারা হয়েছে যে তাকে দেখে চেনা দায়! এই কঠিন পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়াতে সম্প্রতি বলিউড ইন্ডাস্ট্রির সহকর্মীদের কাছে কাজের জন্য কাতর আর্জি জানিয়েছিলেন তিনি। অভিনেতার সেই ডাকে সাড়া দিয়ে এবার একে একে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন বলিউডের প্রথম সারির তারকা ও সতীর্থরা। সালমান খান এবং সোনু সুদের পর এবার শরদ কাপুর নিজেই জানালেন, সুপারস্টার শাহরুখ খান, বর্ষীয়ান গীতিকার জাভেদ আখতার এবং রাজপাল যাদব-সহ ইন্ডাস্ট্রির অনেকেই তার খোঁজখবর নিয়েছেন।

বিজ্ঞাপন

সাম্প্রতিক এক সাক্ষাৎকারে আবেগঘন কণ্ঠে নিজের কৃতজ্ঞতা প্রকাশ করে শরদ কাপুর বলেন, “আপনারা বিশ্বাস করবেন না, ইন্ডাস্ট্রির ছোট থেকে বড় প্রায় প্রত্যেকেই আমার খোঁজ নিয়েছেন। সোনু সুদ, সালমান খান, শাহরুখ খান, রাজপাল যাদব, জাভেদ আখতার— প্রত্যেকেই আমার সঙ্গে যোগাযোগ করেছেন। আমি তাদের কাছে অত্যন্ত কৃতজ্ঞ। আমার বন্ধু আরমান কোহলিও আমার পাশে দাঁড়িয়েছেন। সবাই আমাকে নিয়ে ভীষণ চিন্তিত ছিলেন এবং জানিয়েছেন যে আমার যা প্রয়োজন, সবরকম সাহায্যের জন্য তারা প্রস্তুত। এমনকি আমার কয়েকজন সাংবাদিক বন্ধুও তাদের পরিচিত হাসপাতালে আমার চিকিৎসার ব্যবস্থা করে দেওয়ার আশ্বাস দিয়েছেন। এত মানুষের ভালোবাসা ও সহযোগিতা আমাকে সত্যিই অভিভূত করেছে।”

উল্লেখ্য, ‘অল ইন্ডিয়া সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন’-এর পক্ষ থেকে আগেই জানানো হয়েছিল যে শরদ কাপুরকে আর্থিক সাহায্যের প্রস্তাব দিয়েছেন সালমান খান। অন্যদিকে, সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় সোনু সুদের সঙ্গে শরদ কাপুরের কথোপকথনের একটি ভিডিও ব্যাপকভাবে ভাইরাল হয়েছে, যেখানে দুই অভিনেতার উষ্ণ আলিঙ্গন সকলের নজর কেড়েছে। সেই সাক্ষাতের প্রসঙ্গ টেনে শরদ জানান, সোনু সুদ কেবল তার চিকিৎসা সংক্রান্ত সাহায্যই করছেন না, পাশাপাশি তার বাড়িটি রং করে দেওয়ারও প্রতিশ্রুতি দিয়েছেন।

সারাবাংলা/এএসজি
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর