Friday 20 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা গোবিপ্রবি

গোবিপ্রবি করেসপন্ডেন্ট
২০ নভেম্বর ২০২৬ ১১:০৯

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (গোবিপ্রবি)। ফাইল ছবি।

গোবিপ্রবি: গোপালগঞ্জের সার্বিক পরিস্থিতি ও শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনায় নিয়ে অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ও পরীক্ষা বন্ধ ঘোষণা করেছে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (গোবিপ্রবি) প্রশাসন। আগামী ২২ নভেম্বর থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর থাকবে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ও রিজেন্ট বোর্ডের সচিব মো. মোরাদ হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৭ নভেম্বর অনুষ্ঠিত রিজেন্ট বোর্ডের ষষ্ঠ জরুরি সভার সিদ্ধান্ত অনুযায়ী, জেলা ও বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক পরিস্থিতি এবং শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

এদিকে, গত কয়েক দিন ধরে গোপালগঞ্জে টানা আন্দোলন ও উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে। এর মধ্যে বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক দিয়ে ক্যাম্পাসে প্রবেশ করে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা মিছিল ও স্লোগান দেন। এ ঘটনায় শিক্ষার্থীদের মধ্যে নিরাপত্তা উদ্বেগ তৈরি হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর ২টার দিকে মিছিল নিয়ে ক্যাম্পাসের গোল চত্বরে গিয়ে তারা বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন ও বিভিন্ন দপ্তরে বঙ্গবন্ধুর ছবি পুনঃস্থাপনের দাবি জানান। এ সময় সাত কর্মদিবসের মধ্যে দাবি পূরণ না হলে নিজেরাই তা বাস্তবায়নের হুঁশিয়ারি দেন।

এর আগে, আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে সকাল থেকেই বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে দেশীয় অস্ত্রশস্ত্র হাতে মিছিলের ঘটনা ঘটে। এমন পরিস্থিতিতে ক্যাম্পাসে আনসার সদস্য ছাড়া অন্য কোনো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের দেখা যায়নি।

বিজ্ঞাপন

রিয়াদে হুতিদের হামলা জোরদার
২০ নভেম্বর ২০২৬ ১০:৫৮

আরো

সম্পর্কিত খবর