Friday 20 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

মিরসরাইয়ে টহল ভ্যানে বাসের ধাক্কা, ৬ পুলিশ সদস্য আহত

স্টাফ করেসপন্ডেন্ট
২০ নভেম্বর ২০২৬ ১৯:২৭

চট্টগ্রাম: জেলার মিরসরাইয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পুলিশের টহল ভ্যানে পেছন থেকে সজোরে ধাক্কা দিয়েছে যাত্রীবাহী সোহাগ এলিট পরিবহনের একটি বাস। এতে পুলিশের টহল গাড়িতে থাকা ৬ পু্লিশ সদস্য আহত হয়েছেন।

শুক্রবার (২০ নভেম্বর) ভোর আনুমানিক ৫টা ১০ মিনিটে উপজেলার উত্তর সোনাপাহাড় এলাকায় বাবুর তেলের দোকানের সামনে মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা গেছে, সোহাগ এলিট পরিবহনের যাত্রীবাহী বাসটি পুলিশের টহল ভ্যানে পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে টহল গাড়িটি দুমড়েমুচড়ে যায়। এ সময় গাড়িতে থাকা এসআই মিল্টন, এএসআই সালাহ উদ্দিন, কনস্টেবল শফিক, কনস্টেবল রানা, আরিফ, সাফায়েত-সহ ৬ জন আহত হন। আহতদের মধ্যে শফিক ও রানার অবস্থা আশঙ্কাজনক।

বিজ্ঞাপন

পরে স্থানীয় লোকজনের সহায়তায় আহতদের উদ্ধার করে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে কনস্টেবল শফিককে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

জোরারগঞ্জ হাইওয়ে থানার ওসি রাকিবুল হাসান বলেন, ‘দুর্ঘটনায় ৬ জন আহত হয়েছে। তাদের মধ্যে দুই জন পুলিশ সদস্য গুরুতর আহত হন। তাদের উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ভর্তি করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। বর্তমানে মহাসড়কের যানবাহন চলাচল ও সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর