Tuesday 17 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

রাজধানীতে বাসের ধাক্কায় একজন নিহত

স্টাফ করেসপন্ডেন্ট
১৭ নভেম্বর ২০২৬ ১৫:১৫

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। ফাইল ছবি

রাজধানীর উত্তরায় বাসের ধাক্কায় মশিউর রহমান হাসান (৪২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ১১টার দিকে উত্তরা জসিম উদ্দিন রোডে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মশিউর তানজিল পরিবহন বাসের চেকার হিসেবে কাজ করতেন। দুর্ঘটনার পর গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক বেলা দেড়টায় তাকে মৃত ঘোষণা করেন।

তানজিল পরিবহনের সুপারভাইজার আতর আলী জানান, জসিম উদ্দিন রোডে তানজিল বাসের যাত্রী চেক করতেন মশিউর। সকালে একটি বাসকে সিগনাল দিয়ে দাঁড় করানোর সময় ওই বাসেরই ধাক্কা লাগে মশিউরের। এতে তিনি মাথাসহ শরীরে গুরুতর আঘাত পান। সঙ্গে সঙ্গে সহকর্মীরা তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক পরীক্ষানিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

নিহত মশিউরের বাড়ি মাগুরায় শালিখা উপজেলা বয়রা গ্রামে। বর্তমানে তিনি মিরপুর-১, ‘ই’ ব্লকে পরিবার নিয়ে থাকতেন। তার দুই ছেলে ও এক মেয়ে রয়েছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. হাবিবুর রহমান জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি উত্তরা পূর্ব থানায় জানানো হয়েছে।

সারাবাংলা/এসএসআর/এমএম
বিজ্ঞাপন

কুমিল্লায় ৫ মানব পাচারকারী আটক
১৭ নভেম্বর ২০২৬ ১৪:৩০

বিষাক্ত বাতাসে শীর্ষে ঢাকা 
১৭ নভেম্বর ২০২৬ ১৪:১২

আরো

সম্পর্কিত খবর