রূপগঞ্জ: গ্রিন ইউনিভার্সিটি’র সেন্টার ফর ক্যারিয়ার ডেভেলপমেন্ট (সিসিডি) আয়োজনে শুরু হলো ‘ক্যারিয়ার এক্সপো-২০২৬’।
শনিবার (২১ নভেম্বর) পূর্বাচল আমেরিকান সিটিতে বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে এর উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি গ্রিন ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ শরীফ উদ্দিন।
ক্যারিয়ার এক্সপো উদ্বোধনের পর উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ শরীফ উদ্দিন বলেন, ‘চাকরিদাতা করপোরেট জগতের শীর্ষ ব্যক্তিদের সঙ্গে সরাসরি কথা বলার সুযোগ শিক্ষার্থীদের বাস্তবমুখী কর্মক্ষেত্রের জন্য পুরোপুরি প্রস্তুত করে তুলবে এই এক্সপো।
তিনি আরও বলেন, ‘ক্যারিয়ার এক্সপো থেকে শিক্ষার্থীরা বাস্তব ধারণা নিয়ে বিভিন্ন কোম্পানিতে চাকরির জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা পাবে। এ ধরনের ক্যারিয়ার এক্সপো শিক্ষার্থীদেরকে স্ট্রং স্কিলস, কমিউনিকেশন এবং কর্মক্ষেত্রে নিজেদের নেতৃত্ব দেওয়াসহ বিভিন্ন পরিবর্তনশীল বিষয়ে ইন্ড্রাজটিতে মানিয়ে নিতে সহায়তা করবে।’

গ্রিন ইউনিভার্সিটিতে ‘ক্যারিয়ার এক্সপো-২০২৬’-এ প্যানেল আলোচনা । ছবি: সংগৃহীত
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জিইউবি উপ-উপাচার্য অধ্যাপক ড. খাজা ইফতেখার উদ্দিন আহমদ। স্বাগত বক্তব্য দেন সিসিডি পরিচালক ড. সিরাজুম মুনিরা। দিনব্যাপী এই ক্যারিয়ার সম্মেলনে মানবসম্পদ বিশেষজ্ঞ, করপোরেট নির্বাহী, শিক্ষক, প্রশাসনিক কর্মকর্তা, শিক্ষার্থী এবং তরুণ পেশাজীবীসহ বিভিন্ন খাতের প্রতিনিধিরা অংশ নেন।
উল্লেখ্য, দেশের ৬৮টি কোম্পানির অংশগ্রহণে আয়েজিত দিনব্যাপী এই ক্যারিয়ার এক্সপো কর্মসূচির মধ্যে ছিল পাঁচটি প্যানেল আলোচনা ও দু’টি গোলটেবিল বৈঠক। এসব অধিবেশনে মানবসম্পদ বিশেষজ্ঞসহ বিভিন্ন প্রতিষ্ঠানের ৪৮ জন শীর্ষ নির্বাহী ও শিল্প খাতের নেতারা অংশ নেন। গোলটেবিল ও প্যানেল আলোচনায় ভবিষ্যতের কর্মশক্তি, কর্মসংস্থানমুখী দক্ষতা, ট্যালেন্ট ম্যানেজমেন্ট, প্রযুক্তিনির্ভর মানবসম্পদ ব্যবস্থাপনা, নেতৃত্বের বিকাশ, এআই যুগে কর্মক্ষেত্রের পরিবর্তন এবং শিল্প-অ্যাকাডেমিয়া সহযোগিতা বিষয় ও প্রসঙ্গ বিশেষভাবে উঠে আসে।

গ্রিন ইউনিভার্সিটিতে ‘ক্যারিয়ার এক্সপো-২০২৬’-এ গোলটেবিল আলোচনা । ছবি: সংগৃহীত
ক্যারিয়ার এক্সপোতে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলো
ইউএস-বাংলা এয়ারলাইন্স, ফুডি, কার্টআপ, হোন্ডা পাওয়ার প্রোডাক্টস বাংলাদেশ, ক্রাউন সিমেন্ট পিএলসি, আনোয়ার গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ, এসকেআরপি গ্রুপ, ট্রান্সকম ইলেকট্রনিক্স লিমিটেড এবং বাংলাদেশ ল্যাম্পস পিএলসি, ফকির গ্রুপ, ইয়ন গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ, নাকিব গ্রুপ, পারটেক্স স্টার গ্রুপ (ড্যানিশ), আকিজ ভেঞ্চার গ্রুপ, টি.কে. গ্রুপ, নিটোল নিলয় গ্রুপ, ইফাদ গ্রুপ, এস্কয়ার ইলেকট্রনিক্স লিমিটেড, জুহা গ্রুপ, এম অ্যান্ড জে গ্রুপ, আমান গ্রুপ লিমিটেড, স্ট্যান্ডার্ড গ্রুপ এবং ঊর্মি গ্রুপ, জেনেক্স ইনফোসিস পিএলসি, সেবপো, রেডিয়েন্ট ডাটা সিস্টেমস লিমিটেড, ডিজিকন টেকনোলজিস পিএলসি, রিচস্যাভি সলিউশনস, ইগনাইট টেক সলিউশনস এবং ইউনাইটেড ফাইন্যান্সিয়াল ট্রেডিং কোম্পানি লিমিটেড, সম্ভব জবস, নেক্সটজবজ লিমিটেড, স্কিল জবস, ইন্টার্নবিডি, ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউট, ওরিয়েন্ট কম্পিউটার্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেড, ওএস আইটি সলিউশনস লিমিটেড, এক্সপো টেকনোলজি লিমিটেড, কিউএ হারবার লিমিটেড ও নিম্ফ সলিউশনস লিমিটেড, ফিউচার ক্লাউড বাংলাদেশ লিমিটেড, এসকে আইটি সেন্টার, অ্যাপেক্স ডিএমআইটি লিমিটেড, এটিআই লিমিটেড এবং ডাটা সলিউশন ৩৬০ লিমিটেড, আইসিটিবাংলা ডটকম ও ইয়ুথবিজ, জীবন বীমা কর্পোরেশন, সার্ভিক বিপিও লিমিটেড, প্রজেক্ট ম্যানেজমেন্ট অ্যান্ড ইঞ্জিনিয়ারিং কনসালটেন্ট (প্রোমেক), গ্রিনারি ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, ব্র্যাক ইনস্টিটিউট অফ স্কিলস ডেভেলপমেন্ট, ভালো অ্যাভান্ট-গার্ড লিমিটেড, লার্নিং স্কিলস আইটি ইনস্টিটিউট, ইংলিশ থেরাপি, জববি গ্লোবাল প্রাইভেট লিমিটেড, ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড, আপস্কিল বাংলাদেশ ওপিসি, হেডওয়ে গ্লোবাল, জব বুস্টার সোশ্যাল বাংলাদেশ, নূর অটোস, ফুড অ্যান্ড বেভারেজ খাতে কাজী অ্যান্ড কাজী টি এস্টেট লিমিটেড ও ডেকো ফুডস লিমিটেড, এসিআই লজিস্টিকস লিমিটেড (স্বপ্ন) ও অ্যাপেক্স ফুটওয়্যার লিমিটেড, আস্থা ফিড ইন্ডাস্ট্রিজ লিমিটেড, হোটেল ও রিসোর্ট ক্যাটাগরিতে কাজী রিসোর্ট ও আহিয়ান হোটেল অ্যান্ড রিসোর্টস লিমিটেড এবং গ্রিনারি এনার্জি সলিউশন লিমিটেড।