Sunday 22 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বিদেশে মিশনগুলোতে কর্মরত বাংলাদেশি কর্মকর্তাদের সন্তানদের শিক্ষাভাতা পুনঃনির্ধারণ

স্পেশাল করেসপন্ডেন্ট
২২ নভেম্বর ২০২৬ ১৮:২২ | আপডেট: ২২ নভেম্বর ২০২৬ ১৮:২৫

ঢাকা: বিদেশে বাংলাদেশের মিশনগুলোতে কর্মরত দেশিয় কর্মকর্তা-কর্মচারীদের সন্তানদের শিক্ষাভাতা পুনঃনির্ধারণ করেছে সরকার। শিক্ষাভাতা প্রদানে দেশের বাইরে অবস্থিত বাংলাদেশের মোট ৮৪টি মিশনকে চারটি গ্রুপে এবং শিক্ষার স্তরের দিক থেকে ‘এ-লেভেল পর্যন্ত’ ও ‘বিশ্ববিদ্যালয় পর্যায়ে’- এ দুইভাগে ভাগ করা হয়েছে। সকল গ্রুপ ও শিক্ষার স্তরের দিক থেকে ভাতার পরিমাণ সর্বনিম্ন ২০ হাজার ৫০০ ডলার এবং সর্বোচ্চ ৩ হাজার ৮০০ ডলার নির্ধারণ করা হয়েছে।

অতি সম্প্রতি এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ।

প্রজ্ঞাপণ অনুয়ায়ী, ‘ক’ গ্রুপের আওতাভুক্ত ১৫টি মিশনে কর্মরত দেশিয় কর্মকর্তা-কর্মচারীদের সন্তানদের শিক্ষাভাতা ‘এ-লেভেল পর্যন্ত’ পর্যায়ে ২৫ হাজার ডলার। এটি একটি সন্তানের জন্য। আর সন্তান দুটি হলে ভাতা বেড়ে দাঁড়াবে ৩৫ হাজার ডলার। অন্যদিকে ‘বিশ্ববিদ্যালয় পর্যায়ে একটি সন্তানের জন্য ২৫ হাজার ডলার এবং সন্তান দুটি হলে ৩৮ হাজার ডলার শিক্ষাভাতা দেওয়া হবে।

বিজ্ঞাপন

‘খ’ গ্রুপের আওতাভুক্ত ৪১টি মিশনে কর্মরত দেশিয় কর্মকর্তা-কর্মচারীদের সন্তানদের শিক্ষাভাতা ‘এ-লেভেল পর্যন্ত’ পর্যায়ে ২১ হাজার ডলার। এটি একটি সন্তানের জন্য। আর সন্তান দুটি হলে ভাতা বেড়ে দাঁড়াবে ৩২ হাজার ডলার। অন্যদিকে ‘বিশ্ববিদ্যালয় পর্যায়ে একটি সন্তানের জন্য ২১হাজার ডলার এবং সন্তান দুটি হলে ৩২ হাজার ডলার শিক্ষাভাতা দেওয়া হবে।

‘গ’ গ্রুপের আওতাভুক্ত ১৯টি মিশনে কর্মরত দেশিয় কর্মকর্তা-কর্মচারীদের সন্তানদের শিক্ষাভাতা ‘এ-লেভেল পর্যন্ত’ পর্যায়ে ২১ হাজার ডলার। এটি একটি সন্তানের জন্য। আর সন্তান দুটি হলে ভাতা বেড়ে দাঁড়াবে ২৮ হাজার ডলার। অন্যদিকে ‘বিশ্ববিদ্যালয় পর্যায়ে একটি সন্তানের জন্য ২১হাজার ডলার এবং সন্তান দুটি হলে ২৮ হাজার ডলার শিক্ষাভাতা দেওয়া হবে।

‘ঘ’ গ্রুপের আওতাভুক্ত মিশনে কর্মরত দেশিয় কর্মকর্তা-কর্মচারীদের সন্তানদের শিক্ষাভাতা ‘এ-লেভেল পর্যন্ত’ পর্যায়ে ২০ হাজার ৫০০ ডলার। এটি একটি সন্তানের জন্য আর সন্তান দুটি হলে ভাতা বেড়ে দাঁড়াবে ২৫ হাজার ডলার। অন্যদিকে ‘বিশ্ববিদ্যালয় পর্যায়ে পড়ানোর জন্য একটি সন্তানের জন্য ২১ হাজার ডলার এবং সন্তান দুটি হলে ২৫ হাজার ডলার শিক্ষাভাতা দেওয়া হবে।