Sunday 22 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ডেঙ্গুতে আরও ২ মৃত্যু, নতুন আক্রান্ত ১৫১৯

স্টাফ করেসপন্ডেন্ট
২২ নভেম্বর ২০২৬ ১৮:১২ | আপডেট: ২২ নভেম্বর ২০২৬ ১৮:১৭

এডিস মশা। ছবি: সারাবাংলা

ঢাকা: ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৫১৯ জন।

রোববার (২২ নভেম্বর) সন্ধ্যায় স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় নতুন করে ২ জনের মৃত্যু হয়েছে।  এর মধ্যে চট্টগ্রাম বিভাগে ডেঙ্গুতে একজন মারা গেছেন। পাশাপাশি এই সময়ে রংপুর বিভাগেও একজনের মৃত্যু হয়েছে। এই সময়ে ডেঙ্গু আক্রান্ত ১ হাজার ৫১৯ জনের মধ্যে বরিশাল বিভাগে ১৬৭ জন, চট্টগ্রাম বিভাগে ১৫০ জন, ঢাকা বিভাগে ৭৫৫ জন, খুলনা বিভাগে ১৭৪ জন, ময়মনসিংহ বিভাগে ৭৬ জন, রাজশাহী বিভাগে ১৩৩ জন এবং রংপুর বিভাগে ৬৪ জন।

বিজ্ঞাপন

এদিকে, চলতি বছর এখন পর্যন্ত দেশে ডেঙ্গুতে ৫১৮ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া, এ বছর এখন পর্যন্ত ১ লাখ ৭৩ হাজার ৪৭৩ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এদের মধ্যে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ৬৭ হাজার ৮৮৫ জন। বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন ৫ হাজার ৭০ জন।

সারাবাংলা/এমএইচ/এসএস
বিজ্ঞাপন

হামের উপসর্গে একদিনে ৯ মৃত্যু
২২ নভেম্বর ২০২৬ ১৭:৩১

ঘরে, বারান্দায় রঙিন অর্কিড
২২ নভেম্বর ২০২৬ ১৭:২৬

আরো

সম্পর্কিত খবর