Tuesday 17 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৫ জনের

স্টাফ করেসপন্ডেন্ট
১৭ নভেম্বর ২০২৬ ১৮:৪৬

ডেঙ্গু। ফাইল ছবি

ঢাকা: ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও পাঁচ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৫৩৭ জন।

মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞিপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় নতুন করে পাঁচজনের মৃত্যু হয়েছে। এই সময়ে ডেঙ্গু আক্রান্ত ১ হাজার ৫৩৭ জনের মধ্যে রয়েছে- বরিশাল বিভাগে ৩০৮ জন, চট্টগ্রাম বিভাগে ২৯৭ জন, ঢাকা বিভাগে ৪৪৪ জন, খুলনা বিভাগে ২৬৭ জন, ময়মনসিংহ বিভাগে ৫৭ জন, রাজশাহী বিভাগে ১২৩ জন, রংপুর বিভাগে ৩৮ জন এবং সিলেট বিভাগে তিন জন।

এদিকে চলতি বছর এখন পর্যন্ত দেশে ডেঙ্গুতে ৫০৭ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া, এ বছর এখন পর্যন্ত ১ লাখ ৬৫ হাজার ৬৪৪ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। আর ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ৫৯ হাজার ৫২৮ জন। বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন ৫ হাজার ৬০৯ জন।

বিজ্ঞাপন
সারাবাংলা/এমএইচ/পিটিএম
বিজ্ঞাপন

ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৫ জনের
১৭ নভেম্বর ২০২৬ ১৮:৪৬

আরো

সম্পর্কিত খবর