Wednesday 25 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ট্রাকচালক হোসেন হত্যা মামলায় সাক্ষ্যগ্রহণ ৭ ডিসেম্বর

স্টাফ করেসপন্ডেন্ট
২৫ নভেম্বর ২০২৬ ১৭:১৬

পতিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফাইল ছবি

ঢাকা: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর মোহাম্মদপুরে ট্রাকচালক মো. হোসেন হত্যা মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩৪ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ পিছিয়েছে। আগামী ৭ ডিসেম্বর সাক্ষ্যগ্রহণের নতুন দিন ধার্য করেছেন আদালত।

বুধবার (২৫ নভেম্বর) ঢাকার বিশেষ জজ আদালত-৪-এর বিচারক রবিউল আলম এ তারিখ নির্ধারণ করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী আনিসুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এদিন মামলার প্রথম সাক্ষ্যগ্রহণের দিন ধার্য ছিল। সাক্ষ্য দিতে নিহতের মা ও মামলার বাদী রীনা বেগমসহ চারজন আদালতে উপস্থিত হন। তবে কাশিমপুর কারাগার থেকে নিরাপত্তাজনিত কারণে ছয় আসামিকে আদালতে হাজির করা সম্ভব হয়নি। এ কারণে সাক্ষ্যগ্রহণ না করে নতুন তারিখ নির্ধারণ করেন আদালত।

বিজ্ঞাপন

এর আগে গত ২৬ অক্টোবর আসামিদের অব্যাহতির আবেদন নাকচ করে মামলার বিচার শুরুর আদেশ দেন আদালত। একই সঙ্গে সাক্ষ্যগ্রহণের জন্য ২৫ নভেম্বর দিন ধার্য করা হয়েছিল।

মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০২৪ সালের ১৯ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর মোহাম্মদপুরের চাঁদ উদ্যান এলাকায় গুলিবিদ্ধ হয়ে নিহত হন ট্রাকচালক মো. হোসেন। সেদিন তিনি গাবতলীতে ট্রাক রেখে বাসায় ফিরছিলেন। পথে চাঁদ উদ্যান এলাকায় গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ ঘটনায় ২০২৪ সালের ৩১ আগস্ট নিহতের মা রীনা বেগম বাদী হয়ে মোহাম্মদপুর থানায় হত্যা মামলা করেন। পরে ২০২৫ সালের ২৩ নভেম্বর মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর থানার উপপরিদর্শক আকরামুজ্জামান, শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেন।

মামলার ৩৪ আসামির মধ্যে শেখ হাসিনাসহ ২০ জন পলাতক রয়েছেন। তাদের বিরুদ্ধে গত ২৬ জানুয়ারি গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত।

পলাতক আসামিদের মধ্যে শেখ হাসিনা ছাড়াও রয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ, সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান, আসিফ আহম্মেদ, তারেকুজ্জামান রাজীব, শেখ বজলুর রহমান ও নুর মোহাম্মদ সেন্টু।

এ ছাড়া সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ও সাবেক সংসদ সদস্য সাদেক খানসহ চারজন কারাগারে রয়েছেন। মামলার অন্য ১০ আসামি জামিনে আছেন।

বিজ্ঞাপন

ঋণের ছাড়ে লাগামছাড়া খেলাপি
২৫ নভেম্বর ২০২৬ ১৫:৩৭

আরো

সম্পর্কিত খবর