Wednesday 25 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

কুমিল্লা মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেনপন্ডেন্ট
২৫ নভেম্বর ২০২৬ ১৪:২৭

মোশাররফ হোসেন মুন। ছবি: সংগৃহীত

কুমিল্লা: কুমিল্লা মহানগর ছাত্রলীগের (নিষিদ্ধ সংগঠন) সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন মুনকে (৩০) গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (২৫ নভেম্বর) ভোর সারে ৪টার দিকে কুমিল্লা সদর দক্ষিণ থানাধীন বারপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল।

গ্রেফতার মোশাররফ হোসেন মুন কুমিল্লা মহানগরীর ২১ নম্বর ওয়ার্ডের দক্ষিণ আশরাফপুর এলাকার বাসিন্দা। তার পিতা মৃত আদম আলী এবং মাতা রেখা বেগম। তিনি কুমিল্লা মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক।

নাশকতাসহ বিভিন্ন রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একাধিক মামলা রয়েছে।এ ঘটনায় তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

বিজ্ঞাপন

কুমিল্লা জেলার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান পিপিএম জানান যে নাশকতা রোধে জেলা পুলিশের এ অভিযান অব্যাহত থাকবে।জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে গোয়েন্দা নজরদারি রয়েছে ।

বিজ্ঞাপন

বেবিচকে দুদকের অভিযান
২৫ নভেম্বর ২০২৬ ১৪:১৬

আরো

সম্পর্কিত খবর