Wednesday 25 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বৃহস্পতিবার সারাদেশে জামায়াতের বিক্ষোভ কর্মসূচি সফল করার আহ্বান

সিনিয়র করেসপন্ডেন্ট
২৫ নভেম্বর ২০২৬ ২১:১৯

-ছবি : সংগৃহীত

ঢাকা: বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দেশের সব জেলায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল কর্মসূচি সর্বাত্মকভাবে সফল করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। ১১ দলীয় ঐক্যের সাত দফা দাবি আদায়, আওয়ামী লীগের সন্ত্রাস, অরাজকতা ও জ্বালাও-পোড়াওয়ের প্রতিবাদ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতার প্রতিবাদে এ কর্মসূচি পালন করা হবে।

বুধবার (২৫ নভেম্বর) এক বিবৃতিতে সংশ্লিষ্ট জেলাবাসীর প্রতি এই আহ্বান জানান জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার।

বিবৃতিতে তিনি বিক্ষোভ সমাবেশ ও মিছিলে স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়ে কর্মসূচি সফল করতে জেলা জামায়াতের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান এবং পাশাপাশি দেশবাসীর সহযোগিতা কামনা করেন।

বিজ্ঞাপন
সারাবাংলা/এনএল/এসআর
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর