Wednesday 25 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

দৈবচয়নে যাচাই হবে কিশোরগঞ্জ-৩ আসনের স্বতন্ত্র প্রার্থীদের সমর্থন

সিনিয়র করেসপন্ডেন্ট
২৫ নভেম্বর ২০২৬ ২১:১৩

-ছবি : সংগৃহীত

ঢাকা: কম্পিউটার প্রোগ্রামের মাধ্যমে দৈবচয়ন পদ্ধতিতে ত্রয়োদশ জাতীয় সংসদের কিশোরগঞ্জ-৩ আসনের উপনির্বাচনের স্বতন্ত্র প্রার্থীদের সমর্থনসূচক ভোটার তালিকা যাচাই করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এ কার্যক্রম পরিচালনার জন্য ইসি সচিবালয়ের প্রোগ্রামার (জিআইএস) মো. সিরাজুল ইসলামকে দায়িত্ব দেওয়া হয়েছে।

বুধবার (২৫ নভেম্বর) ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেন-এর সই করা এক চিঠিতে এ তথ্য জানানো হয়।

চিঠিতে বলা হয়েছে, ‘স্বতন্ত্র প্রার্থী (প্রার্থিতার পক্ষে সমর্থন যাচাই) বিধিমালা, ২০১১’ অনুযায়ী প্রত্যেক স্বতন্ত্র প্রার্থীর জমা দেওয়া ১ শতাংশ ভোটারের তালিকা থেকে (ক্রমিক ১ থেকে শেষ পর্যন্ত) যেকোনো ১০টি সংখ্যা নির্ধারণ করা হবে। মনোনয়নপত্র বাছাইয়ের আগেই রিটার্নিং অফিসার নির্ধারিত ওই ১০টি ক্রমিক নম্বরের ভোটারদের তথ্যের সত্যতা সরেজমিনে যাচাই করতে প্রয়োজনীয় সংখ্যক কর্মকর্তাকে দায়িত্ব দেবেন এবং বিধি মোতাবেক ব্যবস্থা নেবেন।

বিজ্ঞাপন

ইসির ঘোষিত তফসিল অনুযায়ী, ১৬৪ কিশোরগঞ্জ-৩ শূন্য আসনের উপনির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ৬ ডিসেম্বর এবং বাছাই ৭ ডিসেম্বর। বাছাইয়ের বিরুদ্ধে আপিল করা যাবে ৮ থেকে ১২ ডিসেম্বর এবং আপিল নিষ্পত্তি হবে ১৪ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর এবং আগামী ১০ জানুয়ারি এই আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর