Thursday 26 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সরাসরি ক্রয় পদ্ধতিতে ভ্যাকসিন ও কম্বল কিনবে সরকার

স্পেশাল করেসপন্ডেন্ট
২৬ নভেম্বর ২০২৬ ১৪:৫৮

– ছবি : প্রতীকী ও সংগৃহীত

ঢাকা: সারাদেশের মাঠ পর্যায়ে নিরবছিন্নভাবে সরবরাহ নিশ্চিত করতে ‘সরাসরি ক্রয় পদ্ধতি’তে ইপিআই ভ্যাকসিন ক্রয় করবে সরকার।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সচিবালয়ে অনুষ্ঠিত ‘অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি’র বৈঠকে এ-সংক্রান্ত একটি প্রস্তাব নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বৈঠকে সভাপতিত্ব করেন।

বৈঠক শেষে অর্থ মন্ত্রণালয় জানায়, ‘সম্প্রসারিত টিকাদান কর্সূচি’ (ইপিআই)-এর আওতায় চলতি ২০২৬-২৭ অর্থবছরের জন্য এই ভ্যাকসিন কেনা হবে।

সভায় মানবিক সহায়তার আওতায় ‘বাংলাদেশ তাঁত বোর্ড’-এর মাধ্যমে ‘সরাসরি ক্রয় পদ্ধতি’তে কম্বল কেনার আরেকটি প্রস্তাব নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। চলতি ২০২৬-২৭ অর্থবছরেই এসব কম্বল কেনা হবে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর