Thursday 26 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

‘বাংলাদেশের সম্পর্ক হবে ভারতের কেন্দ্রীয় সরকারের সঙ্গে’

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট
২৬ নভেম্বর ২০২৬ ১৯:০৮

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। ফাইল ছবি

ঢাকা: ভারতের পশ্চিমবঙ্গের এক মন্ত্রীর বাংলাদেশ দখলের হুমকির বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেছেন, বাংলাদেশের সম্পর্ক হবে ভারতের কেন্দ্রীয় সরকারের সঙ্গে, কোনো রাজ্য সরকারের সঙ্গে নয়।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

পশ্চিমবঙ্গের একাধিক মন্ত্রীর পক্ষ থেকে আগামী ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ দখলের হুঁশিয়ারি দেওয়ার বিষয়ে জানতে চাইলে হুমায়ুন কবির বলেন, ‘দেখেন, পৃথিবীর সব জায়গায় রাজনীতিতে কিছু পাগল থাকে। এটা সব জায়গাতেই আছে। আমাদের সম্পর্ক হবে ভারতের কেন্দ্রীয় সরকারের সঙ্গে। অর্থাৎ, কেন্দ্রীয় সরকার থেকে কেন্দ্রীয় সরকার।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘এ ধরনের আলোচনা বাদ দেওয়া যাক। জাতীয় পর্যায়ের সরকারগুলোর মধ্যেই গুরুতর ও গুরুত্বপূর্ণ আলোচনা হয়ে থাকে।’ এর পর এ বিষয়ে আর কোনো মন্তব্য না করে পরবর্তী প্রশ্ন নেওয়ার আহ্বান জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

সারাবাংলা/একে/পিটিএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর