ঢাকা: ১১ ক্যাটাগরিতে ২৯৫ জনকে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ ডাক বিভাগ। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন আগামী ৩০ ডিসেম্বর ২০২৬, বিকাল ৫টা পর্যন্ত।
পদের নাম ও বিবরণ
প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ ডাক বিভাগ
বিভাগ: পোস্টমাস্টার জেনারেলের দপ্তর, কেন্দ্রীয় সার্কেল, ঢাকা এবং এর আওতাধীন অফিসসমূহ
মোট পদসংখ্যা: ২৯৫
ক্যাটাগরি: ১১
শিক্ষাগত যোগ্যতা: পদভেদে এসএসসি, অষ্টম শ্রেণি বা সমমান পাস
অন্যান্য যোগ্যতা: কয়েকটি পদের ক্ষেত্রে সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা ও বিশেষ দক্ষতা থাকতে হবে।
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
বয়সসীমা: ১৮-৩২ বছর, ৩০ নভেম্বর ২০২৬ তারিখে
চাকরির ধরন: সরকারি, ফুল টাইম
বেতন ও ভাতা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী
নির্দেশনা: বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো ধরনের এফিডেভিট গ্রহণযোগ্য হবে না
আবেদন ফি: টেলিটকের সার্ভিস চার্জ সহ ৫৬ টাকা
আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা এই ঠিকানায় আবেদন করতে ও বিস্তারিত জানতে পারবেন।
আবেদনের সময়সীমা: ৩০ ডিসেম্বর ২০২৬, বিকেল ৫টা পর্যন্ত।