Saturday 28 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ভারতে কারাভোগ শেষে দেশে ফিরলেন ২ বাংলাদেশি

লোকাল করেসপন্ডেন্ট
২৮ নভেম্বর ২০২৬ ১৩:৪২

ভারতে কারাভোগ শেষে দেশে ফেরা দুই বাংলাদেশি নারী-পুরুষ। ছবি: সংগৃহীত

বেনাপোল: ভারতে অনুপ্রবেশের অভিযোগে গ্রেফতার হওয়ার পর তিন বছর কারাভোগ শেষে দেশে ফিরেছেন দুই বাংলাদেশি নারী-পুরুষ। বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে তাদের দেশে ফেরত পাঠিয়েছে ভারত সরকার।

শুক্রবার (২৭ নভেম্বর) দিবাগত রাতে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ তাদের বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে। পরে বেনাপোল পোর্ট থানা পুলিশ তাদের যশোরভিত্তিক বেসরকারি এনজিও সংস্থা জাস্টিস অ্যান্ড কেয়ারের কাছে হস্তান্তর করে।

ফেরত আসা ব্যক্তিরা হলেন বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ থানার সানকিভাঙ্গা গ্রামের এনায়েত হাওলাদারের ছেলে নাজমুল হাওলাদার এবং চাঁদপুর জেলার কচুয়া থানার বড়দল গ্রামের কাশেম আলীর মেয়ে নয়নতারা।

বিজ্ঞাপন

পুলিশ সূত্রে জানা যায়, ভালো উপার্জনের আশায় তারা ভারতে যান। সেখানে ঝাড়খণ্ড রাজ্যে বাসাবাড়ি ও ইটভাটায় কাজ করার সময় অনুপ্রবেশের অভিযোগে ঝাড়খণ্ড পুলিশ তাদের আটক করে আদালতে পাঠায়। পরে আদালত তাদের তিন বছরের কারাদণ্ড দেন। সাজা ভোগ শেষে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে তাদের দেশে ফেরত পাঠানো হয়।

বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) সাইফুর রহমান জানান, তিন বছর কারাভোগ শেষে ভারত থেকে ফেরত আসা দুই বাংলাদেশিকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

যশোর জাস্টিস অ্যান্ড কেয়ারের ফিল্ড ওয়ার্কার শফিকুল ইসলাম জানান, বেনাপোল পোর্ট থানা থেকে তাদের গ্রহণ করে রাতেই সংস্থার নিজস্ব শেল্টারহোমে রাখা হবে। পরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

বিজ্ঞাপন

কেয়ার বাংলাদেশে চাকরির সুযোগ
২৮ নভেম্বর ২০২৬ ১৩:১০

আরো

সম্পর্কিত খবর