রাজশাহী: রাজশাহীতে ইসলামিক বক্তা ড. মিজানুর রহমান আজহারীর তাফসির মাহফিল থেকে ৬৫ পকেটমারকে আটক করেছে পুলিশ। রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা তাদের আটক করে।
শনিবার (২৮ নভেম্বর) মাহফিলস্থলে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আরএমপির মুখপাত্র ও ডিবির উপপুলিশ কমিশননার গাজিউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘আটক নারীরা দেশের বিভিন্ন স্থান থেকে রাজশাহীতে এসেছেন শুধু পকেট মারতে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে।’
উল্লেখ্য, রাজশাহী মহানগর জামায়াতে ইসলামীর আমির ডা. মোহাম্মদ জাহাঙ্গীরের সভাপতিত্বে মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। এ মাহফিলে বিভিন্ন জেলা থেকে কয়েক লাখ মানুষের সমাগম হতে পারে বলে আয়োজকেরা ধারণা করছেন।