Monday 21 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

রাজশাহীর ইতিহাস-ঐতিহ্যের প্রশংসা করলেন সারাহ কুক

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট
২১ সেপ্টেম্বর ২০২৬ ১৭:১১

রাজশাহীর ইতিহাস-ঐতিহ্যের প্রশংসা করলেন ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক।

ঢাকা: রাজশাহী সফরে গিয়ে সেখানকার ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির প্রশংসা করেছেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক।

সোমবার (২১ সেপ্টেম্বর) ঢাকার ব্রিটিশ হাইকমিশন থেকে প্রকাশিত এক ভিডিও বার্তায় সারাহ কুক বলেন, রাজশাহী ‘সুন্দর পুঠিয়া গোবিন্দ মন্দিরে ফিরে আসতে পেরে খুব ভালো লাগছে। এটি রাজশাহীর ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির একটি চমৎকার নিদর্শন। আপনারা এর অত্যন্ত সূক্ষ্ম টেরাকোটার (পোড়ামাটির) নকশা এবং স্থাপত্য দেখতেই পাচ্ছেন। শহরটি ঘুরে দেখার জন্য আবার এখানে ফিরে আসতে পেরে সত্যিই খুব ভালো লাগছে।’

তিনি বলেন, রাজশাহীতে আসব আর এখানকার দারুণ সব স্থানীয় খাবার চেখে দেখব না, তা কি হয়! আমার সামনে আছে কালাই রুটি, হাঁসের মাংসের তরকারি এবং বেগুন ভর্তা। এগুলো খেয়ে দেখার জন্য আমি মুখিয়ে আছি। খাবারগুলো দেখতে অসাধারণ লাগছে। খুবই সুস্বাদু। অনেক মজার!

বিজ্ঞাপন

এবার আমি হাঁসের মাংসের তরকারিটা একটু চেখে দেখব, যা দেখতে সত্যিই দারুণ সুস্বাদু লাগছে। গরুর মাংস ও হাঁসের তরকারি—দুটোই দারুণ সুস্বাদু এবং মশলাদার। এগুলো খেতে সত্যিই খুব ভালো। দারুণ!

আর অবশ্যই, রাজশাহীর মতো সুন্দর একটি শহরে দারুণ সব খাবার খাওয়ার পাশাপাশি এখানকার অপরূপ দৃশ্য দেখার সুযোগ আমি হাতছাড়া করতে চাইনি।

এমন উষ্ণ অভ্যর্থনা জানানোর জন্য আপনাদের অনেক ধন্যবাদ। আজকের দিনটি সত্যিই অসাধারণ কেটেছে। আশা করছি খুব শিগগিরই আপনাদের সঙ্গে আবারও দেখা হবে। ভালো থাকবেন।

বিজ্ঞাপন

হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু
২১ সেপ্টেম্বর ২০২৬ ১৭:২৬

আরো

সম্পর্কিত খবর