Tuesday 22 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুকের সঙ্গে এনসিপির বৈঠক

স্টাফ করেসপন্ডেন্ট
১২ নভেম্বর ২০২৫ ২০:৫০
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামসহ দলটির অন্যান্য নেতাদের সঙ্গে বৈঠক করেছেন।

বুধবার (১২ নভেম্বর) রাজধানীর বাংলামোটরে এনসিপি কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

এদিন ঢাকাস্থ ব্রিটিশ হাইকমিশন তাদের অফিসিয়াল ফেসবুক পেজে এক পোস্টে জানায়, রাজনৈতিক দলগুলোর সঙ্গে যুক্তরাজ্যের চলমান সংলাপের অংশ হিসেবেই এনসিপির সঙ্গে এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বৈঠকে যুক্তরাজ্য-বাংলাদেশ অংশীদারিত্বের বিভিন্ন দিক, আসন্ন জাতীয় নির্বাচনের প্রস্তুতি ও নির্বাচনকালীন পরিবেশসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে আলোচনা হয়।

বিজ্ঞাপন

সূত্র জানায়, আলোচনায় উভয় পক্ষই গণতান্ত্রিক প্রক্রিয়া, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের গুরুত্ব এবং পারস্পরিক সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।

সারাবাংলা/এফএন/এইচআই
বিজ্ঞাপন

নামাজে দুনিয়ার চিন্তা দূর করার উপায়
২২ সেপ্টেম্বর ২০২৬ ১৯:২৪

নতুন জুটিতে আবারও ‘হঠাৎ বৃষ্টি’
২২ সেপ্টেম্বর ২০২৬ ১৯:১৫

আরো

সম্পর্কিত খবর