Sunday 29 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ইউপি নির্বাচন উপলক্ষ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ইসির সংলাপ শুরু

সিনিয়র করেসপন্ডেন্ট
২৯ নভেম্বর ২০২৬ ১১:৩৭ | আপডেট: ২৯ নভেম্বর ২০২৬ ১১:৩৮

ছবি: সারাবাংলা

ঢাকা: ইউপি নির্বাচন সামনে রেখে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে তিন দিনব্যাপী সংলাপ শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)।

রোববার (২৯ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় প্রথম দিনের সংলাপে ১৫টি রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করছে কমিশন।

২৯-৩০ নভেম্বর ও ১ ডিসেম্বর তিনদিন রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ করবে নির্বাচন কমিশন। প্রথমদিনে বিএনপি-জামায়াতসহ ১৯ দলকে আমন্ত্রণ জানানো হয়েছে। ইসির জনসংযোগ পরিচালক আব্দুল মমিন সরকার জানিয়েছেন, আমন্ত্রণ জানালেও বিএনপি ও জামায়াত থাকবে না। তবে প্রথমদিন অন্য ১৫টি দলের সঙ্গে সংলাপ করবে ইসি। বিএনপি ও জামায়াত পরবর্তী দিনগুলোর সংলাপে আসবে।

বিজ্ঞাপন

বর্তমানে ইসির নিবন্ধিত দল আছে ৫৯টি। এছাড়া কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত আছে। দলটিকে সংলাপে আমন্ত্রণ জানানো হয়নি।

সেই সঙ্গে আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলের শরিক ওয়ার্কার্স পার্টি, জাসদ, তরিকত ফেডারেশন ও সাম্যবাদী দলকেও সংলাপে আমন্ত্রণ জানানো হয়নি।

এদিকে, ৩০ নভেম্বর বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত মজলিস ও ইসলামী আন্দোলনসহ ১৮টি রাজনৈতিক দলকে সংলাপে আমন্ত্রণ জানানো হয়েছে।

আর ১ ডিসেম্বর এনসিপি, গণঅধিকার পরিষদ, গণসংহতি আন্দোলন, নাগরিক ঐক্যসহ ১৮টি দলকে আমন্ত্রণ জনানো হয়েছে।

ইসির ঘোষণা অনুযায়ী, ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রথম ধাপের ভোট হবে ২১ জানুয়ারি, দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ মে এবং পঞ্চম ধাপে ২৭ মে।

প্রথম ধাপে ১ হাজার ৪২টি, দ্বিতীয় ধাপে ১ হাজার ৬৯টি, তৃতীয় ধাপে ১ হাজার ২৪টি, চতুর্থ ধাপে ৮১৩টি এবং পঞ্চম ধাপে ৩৮৪টি ইউনিয়ন পরিষদে ভোট হবে।

সারাবাংলা/এনএল/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর